1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কক্সবাজারে বিমানবাহিনী ঘাঁটিতে হামলা, নিহত ১ - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার রাজশাহীতে বাড়ছে রিকশা, যানজট নিয়ন্ত্রণে ৮ দফা প্রস্তাব সচেতন নাগরিকদের

কক্সবাজারে বিমানবাহিনী ঘাঁটিতে হামলা, নিহত ১

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮২ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কক্সবাজার বিমানবাহিনী ঘাঁটিতে দুর্বৃত্তদের অতর্কিত হামলায় একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিমানবাহিনী ঘাঁটি সংলগ্ন সমিতি পাড়ার কিছু দুর্বৃত্ত এ হামলা চালায় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর এক ক্ষুদে বার্তায় জানায়, বিমানবাহিনী ঘাঁটি কক্সবাজারের উপর অতর্কিত হামলা চালিয়েছে সমিতি পাড়ার কিছু দুর্বৃত্ত। এ ব্যাপারে বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

নিহত ব্যক্তির নাম শিহাব কবির নাহিদ (৩০)। তিনি কক্সবাজার পিটিআইয়ের সাবেক সুপারিনটেনডেন্ট নাসির উদ্দীন ও কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান আমেনা বেগম দম্পতির একমাত্র সন্তান। নিহত নাহিদ পেশায় ব্যবসায়ী ও বিএনপির স্থানীয় নেতা বলে জানা গেছে। আহতদের মধ্যে গুলিবিদ্ধ শাহাদাতসহ (৩৮) পাঁচজনকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সমিতিপাড়া এলাকার কয়েকজন সোমবার সকালে বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবীবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজলের সঙ্গে মতবিনিময় করতে যান। ফেরার পথে বিমানবাহিনীর ডায়াবেটিস পয়েন্ট চেকপোস্টে আটক হন শিক্ষানবিশ আইনজীবী জাহেদ। বিমানবাহিনীর সাদা পোশাকধারী একটি দল তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়।

জাহেদের আটকের খবর সমিতি পাড়ায় ছড়িয়ে পড়লে স্থানীয় যুবকরা জাহেদকে ছাড়াতে বিমানবাহিনীর ঘাঁটিমুখী হয়। এ সময় বিমানবাহিনীর সদস্যদের সঙ্গে তাদের কথাকাটাকাটি হয়। পরে মাথায় গুলিবিদ্ধ নাহিদের লাশ তার নিজের বাসার সামনেই পাওয়া যায়।

কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনায় একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। উত্তেজনা প্রশমনে দুপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে প্রশাসন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar