1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বুয়েটে একসঙ্গে ভর্তি হয়ে তাক লাগালো মিরসরাইয়ের যমজ ভাই - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়া উপজেলায় নবাগত এসিল্যান্ড নুসরাত জাহানের যোগদান নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা

বুয়েটে একসঙ্গে ভর্তি হয়ে তাক লাগালো মিরসরাইয়ের যমজ ভাই

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৩ জন খবরটি পড়েছেন

টেলিগ্রাফ নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষায় একসঙ্গে সুযোগ পেয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের দুই যমজ ভাই। নাহিদুল ইসলাম সামি ও মাহিদুল ইসলাম অমি নামের এই দুই ভাই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন। ভর্তি পরীক্ষায় নাহিদুল ইসলাম সামি ৫২তম এবং মাহিদুল ইসলাম অমি ১০১তম স্থান অধিকার করেন।

শুধু বুয়েট নয়, এই দুই ভাই অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়ও কৃতিত্বের পরিচয় দিয়েছেন। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভর্তি পরীক্ষায় সামি ২০৫তম ও অমি ১৪তম স্থান অর্জন করেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভর্তি পরীক্ষায় সামি ৯১৩তম ও অমি ২৮৭তম স্থান অধিকার করেন।

মিরসরাইয়ের জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় থেকে ২০২২ সালে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে এসএসসি পাস করেন সামি ও অমি। এরপর চট্টগ্রাম সরকারি সিটি কলেজ থেকে সামি এবং চট্টগ্রাম হাজী মুহাম্মদ মহসিন কলেজ থেকে অমি গোল্ডেন জিপিএ-৫ পেয়ে এইচএসসি পাস করেন।

এই যমজ ভাইয়ের বাবা জসিম উদ্দিন দুলাল চট্টগ্রামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। দুই ছেলের এমন সাফল্যে তিনি গর্বিত। তিনি বলেন, “আমার স্বপ্ন ছিল, আমার ছেলেরা বুয়েটে পড়াশোনা করবে। আল্লাহ আমার সেই স্বপ্ন পূরণ করেছেন।”

সামি ও অমি তাদের এই সাফল্যের জন্য তাদের বাবা-মা ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar