1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ভাইরাল ভিডিও: রিকশাচালককে মারধরে সমাজসেবা কর্মকর্তা বরখাস্ত - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঝ আকাশে ১৭ হাজার ফুট উচ্চতায় ইন্ডিগোর বিমানে বজ্রপাত, নিরাপদে অবতরণ প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা কাটল, ১৫ অক্টোবর থেকে পরীক্ষা পাঁচশ বছর ধরে বিরতিহীন কুরআন তেলাওয়াত ইস্তাম্বুলের তোপকাপি প্রাসাদে ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় সপ্তম অবস্থানে ভারতীয় অভিনেতা নানা পাটেকার আর নেই সৌদি আরবের দুই বিমানবন্দরে হুথিদের হামলা: নিহত ৩, আহত ৩৬ শেখ হাসিনাকে ফেরানো আইনি বিষয়, প্রক্রিয়া অনুসরণ করা হবে: ভারত গৌরীপুরে আগুনে পুড়ে ছাই ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী দুর্যোগে দ্রুত সাড়ার দক্ষতা বাড়াতে জবিতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ

ভাইরাল ভিডিও: রিকশাচালককে মারধরে সমাজসেবা কর্মকর্তা বরখাস্ত

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১৭৭ জন খবরটি পড়েছেন

রাজশাহী প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাজশাহীর পবা উপজেলার সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান রাসেলকে সাময়িক বরখাস্ত করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। রিকশাচালককে জুতা ও লাঠি দিয়ে পেটানোর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার মন্ত্রণালয়ের প্রশাসন-৫ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে বরখাস্ত করা হয়। সচিব ড. মো. মহিউদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাহিদ হাসানের আচরণ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। তার এই কাজ সরকারি চাকরি আইন ও শৃঙ্খলা পরিপন্থী।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সাময়িক বরখাস্তকালে জাহিদ হাসান বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

গত ২৮ ফেব্রুয়ারি রিকশাচালককে মারধরের ঘটনাটি ঘটে। ভিডিওটি ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে। এরপর মন্ত্রণালয় তদন্ত কমিটি গঠন করে। বরখাস্ত হওয়ার আগে জাহিদ হাসান ঘটনার জন্য ক্ষমা চান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar