1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যুদ্ধ বিরতির আশায় জেদ্দায় বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইউক্রেন - bdtelegraph24.com
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩, মামলা কালীগঞ্জে সরকারি জমি নামজারিতে অনিয়ম: সাবেক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ পশ্চিম তীর পূর্ণাঙ্গ অবরুদ্ধ করার নির্দেশ দিলেন নেতানিয়াহু সৌদি আরবের কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কুড়িগ্রামে শাবলের আঘাতে চাচিকে হত্যা, আহত ৩ ভারত থেকে আমদানিকৃত ১৩৫ টন চালে বিষাক্ত আফলাটক্সিনের অস্তিত্ব টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ বাবা-মায়ের পর কন্যার মৃ/ত্যু সাজেকে পর্যটক ও নিরাপত্তাবাহিনীর ওপর হামলার নিন্দা পিসিসিপির বাঘারপাড়ায় ৩ খাতে সরকারি উন্নয়ন বরাদ্দ পেল খানপুর গ্রাম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ৫ স্থানে বাইপাস ও ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা

যুদ্ধ বিরতির আশায় জেদ্দায় বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইউক্রেন

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১৩২ জন খবরটি পড়েছেন
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ
ইলাস্ট্রেশনঃ বিডিটেলিগ্রাফ

টেলিগ্রাফ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানের লক্ষ্যে আগামী সপ্তাহে সৌদি আরবের জেদ্দায় বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এই তথ্য নিশ্চিত করেছেন।

সৌদি সরকার ইউক্রেনে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার অংশ হিসেবে এই আলোচনাকে স্বাগত জানিয়েছে।

এর আগে, প্রথম দফায় রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা হলেও সেখানে ইউক্রেনের কোনো প্রতিনিধি ছিল না। সে সময় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছিলেন, কৌশলগত অংশীদারদের আলোচনায় তাদের অন্তর্ভুক্ত না করাটা ‘অদ্ভুত’।

গত ২৮ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে জেলেনস্কি ও ট্রাম্পের উত্তপ্ত আলোচনার পর এই প্রথম যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই বৈঠকের পর ট্রাম্প ইউক্রেনকে সামরিক সহায়তা ও গোয়েন্দা তথ্য বন্ধ করে দেন।

তবে, ৪ মার্চ ট্রাম্প জানান, জেলেনস্কি তাকে একটি চিঠি পাঠিয়েছেন, যেখানে তিনি যত দ্রুত সম্ভব আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেছেন।

যদিও জেলেনস্কি নিজে এই আলোচনায় সরাসরি অংশ নেবেন না, তবে তিনি সে সময় সৌদি আরবেই উপস্থিত থাকবেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল একটি কাঠামোগত আলোচনা করতে চায়, যার মাধ্যমে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানোর পথ খুঁজে বের করা সম্ভব হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar