1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নলছিটিতে একই রশিতে মা ও ছেলের ঝুলন্ত দেহ, রহস্য ঘনীভূত - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মাঝ আকাশে ১৭ হাজার ফুট উচ্চতায় ইন্ডিগোর বিমানে বজ্রপাত, নিরাপদে অবতরণ প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা কাটল, ১৫ অক্টোবর থেকে পরীক্ষা পাঁচশ বছর ধরে বিরতিহীন কুরআন তেলাওয়াত ইস্তাম্বুলের তোপকাপি প্রাসাদে ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় সপ্তম অবস্থানে ভারতীয় অভিনেতা নানা পাটেকার আর নেই সৌদি আরবের দুই বিমানবন্দরে হুথিদের হামলা: নিহত ৩, আহত ৩৬ শেখ হাসিনাকে ফেরানো আইনি বিষয়, প্রক্রিয়া অনুসরণ করা হবে: ভারত গৌরীপুরে আগুনে পুড়ে ছাই ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী দুর্যোগে দ্রুত সাড়ার দক্ষতা বাড়াতে জবিতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ

নলছিটিতে একই রশিতে মা ও ছেলের ঝুলন্ত দেহ, রহস্য ঘনীভূত

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ২২৯ জন খবরটি পড়েছেন

ঝালকাঠি প্রতিনিধি। ঝালকাঠির নলছিটিতে একই রশিতে ঝুলন্ত অবস্থায় এক নারী ও তার ছেলের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার রায়পুর গ্রামের একটি গাছ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিহতরা হলেন ওই গ্রামের হানিফ মাঝির স্ত্রী রুবি বেগম (৫৩) এবং তাদের ছেলে আসাদ মাঝি (৩৫)। পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা, তা খতিয়ে দেখছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম জানান, সকালে স্থানীয়রা মা ও ছেলেকে বাড়ির পাশে একটি গাছে ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি আব্দুস সালাম বলেন, “এটা হত্যা না আত্মহত্যা, তা ময়নাতদন্তের রিপোর্টের পরেই নিশ্চিতভাবে বলা যাবে। তার আগে কোনো মন্তব্য করা সমীচীন নয়।”

তবে স্থানীয় একটি সূত্র জানিয়েছে, আসাদ মাঝির সঙ্গে একই এলাকার এক নারীর প্রেমের সম্পর্ক ছিল। কিছুদিন আগে ওই নারী বাড়ি ছেড়ে অন্যত্র চলে যান। এরপর থেকে ওই নারীর ভাইয়েরা আসাদ এবং তার পরিবারের ওপর তাকে ফিরিয়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছিল। স্থানীয় এই সূত্রটির ধারণা, ওই সম্পর্কের জের ধরে ওই নারীর আত্মীয়স্বজনরা রুবি বেগম ও আসাদ মাঝিকে হত্যা করে গাছে ঝুলিয়ে রেখেছে।

পুলিশ জানিয়েছে, তারা স্থানীয়দের কাছ থেকে তথ্য সংগ্রহ করছে এবং ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ সব দিক খতিয়ে দেখছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar