1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাগেরহাটে ১১০ কেজি হরিণের মাংসসহ আটক ১ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মাঝ আকাশে ১৭ হাজার ফুট উচ্চতায় ইন্ডিগোর বিমানে বজ্রপাত, নিরাপদে অবতরণ প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা কাটল, ১৫ অক্টোবর থেকে পরীক্ষা পাঁচশ বছর ধরে বিরতিহীন কুরআন তেলাওয়াত ইস্তাম্বুলের তোপকাপি প্রাসাদে ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় সপ্তম অবস্থানে ভারতীয় অভিনেতা নানা পাটেকার আর নেই সৌদি আরবের দুই বিমানবন্দরে হুথিদের হামলা: নিহত ৩, আহত ৩৬ শেখ হাসিনাকে ফেরানো আইনি বিষয়, প্রক্রিয়া অনুসরণ করা হবে: ভারত গৌরীপুরে আগুনে পুড়ে ছাই ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী দুর্যোগে দ্রুত সাড়ার দক্ষতা বাড়াতে জবিতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ

বাগেরহাটে ১১০ কেজি হরিণের মাংসসহ আটক ১

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৩০ জন খবরটি পড়েছেন

বাগেরহাট প্রতিনিধি। বাগেরহাট জেলার সুন্দরবন সংলগ্ন নলিয়ান ঠাকুরবাড়ি ঘাট এলাকায় অভিযানকালে ১১০ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এ সময় ঘটনাস্থল থেকে মো. আরিফুল সরদার (২৪) নামের একব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃত আরিফুল খুলনার জেলার দাকোপ উপজেলার বাসিন্দা।

আজ মঙ্গলবার বিকালে মোংলায় কোস্টগার্ড-এর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকাল ১০টায় কোস্টগার্ড আউটপোস্ট নলিয়ান কর্তৃক সুন্দরবন সংলগ্ন নলিয়ান ঠাকুরবাড়ি ঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফের অন্যতম সহযোগী মো. শাহজাহান, মো. অনু এবং অজ্ঞাত একব্যক্তি কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে হরিণের মাংস-সহ ২টি বোট রেখে পালিয়ে যায়। পরবর্তীতে দু’টি বোটে তল্লাশি করে ১১০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে মো. আরিফুল সরদার একজন হরিণ শিকারীকে আটক করা হয়।

তিনি আরও জানান, জব্দকৃত হরিণের মাংস এবং আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar