1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুড়িগ্রামে শিয়াল মারার ফাঁদে কৃষকের মৃত্যু - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে সিবিডি কপ -১৭ বিষয়ক কমিউনিটি পর্যায়ে পরামর্শ সভা মাঝ আকাশে ১৭ হাজার ফুট উচ্চতায় ইন্ডিগোর বিমানে বজ্রপাত, নিরাপদে অবতরণ প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা কাটল, ১৫ অক্টোবর থেকে পরীক্ষা পাঁচশ বছর ধরে বিরতিহীন কুরআন তেলাওয়াত ইস্তাম্বুলের তোপকাপি প্রাসাদে ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় সপ্তম অবস্থানে ভারতীয় অভিনেতা নানা পাটেকার আর নেই সৌদি আরবের দুই বিমানবন্দরে হুথিদের হামলা: নিহত ৩, আহত ৩৬ শেখ হাসিনাকে ফেরানো আইনি বিষয়, প্রক্রিয়া অনুসরণ করা হবে: ভারত গৌরীপুরে আগুনে পুড়ে ছাই ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী

কুড়িগ্রামে শিয়াল মারার ফাঁদে কৃষকের মৃত্যু

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১২৫ জন খবরটি পড়েছেন

রাকিবুল হাসান, কুড়িগ্রাম।। কু‌ড়িগ্রা‌ম জেলার উলিপু‌র উপজেলায় শিয়াল মারার ফাঁদে ‌বিদ‌্যুৎস্পৃষ্ট হ‌য়ে আব্দুল হা‌কি‌ম (৫৯) না‌মে এক কৃষকের মৃত্যু হ‌য়ে‌ছে। বুধবার (৩০ এপ্রিল) সকা‌লে পৌরশহ‌রের না‌রি‌কেলবা‌ড়ি সন‌্যাসীরতলা এলাকায় এ ঘটনা ঘ‌টে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিহত আব্দুল হা‌কিম ওই এলাকার নুরুল হ‌কের ছে‌লে।

নিহ‌তের স্বজন ও স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, আব্দুল হা‌কিম বা‌ড়ির পা‌শে আট শতক জ‌মি‌তে পাট চাষ ক‌রেছেন। সম্প্রতি ওই ক্ষে‌তে শিয়া‌লের উপদ্রব বৃ‌দ্ধি পাওয়ায় পাট গাছ ভে‌ঙে ফেল‌ছে। শিয়া‌লের হাত থে‌কে পাট গাছ রক্ষা কর‌তে পাট ক্ষে‌তে বৈদ‌্যু‌তিক ফাঁদ তৈ‌রি ক‌রেন তিনি।

বুধবার সকা‌লে ‌বিদ‌্যু‌ৎ সং‌যোগ বি‌চ্ছিন্ন না ক‌রেই পাটক্ষে‌ত দেখ‌তে গে‌লে ভুলবশত আব্দুল হা‌কিম বিদ‌্যুৎস্পৃষ্ট হয়ে জ‌মি‌তেই প‌ড়ে থা‌কেন। প‌রে সকাল ৯টার দি‌কে স্থানীয় এক বা‌সিন্দা ঘাস কাট‌তে গি‌য়ে তা‌কে পড়ে থাক‌তে দে‌খে উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে গে‌লে কর্তব‌্যরত চি‌কিৎসক মৃত ঘোষণা ক‌রেন।

উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ‌জিল্লুর রহমান বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে ব‌লেন, ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে। তদন্ত সা‌পেক্ষে আইনগত ব‌্যবস্থা নেওয়া হ‌বে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar