1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে সিবিডি কপ -১৭ বিষয়ক কমিউনিটি পর্যায়ে পরামর্শ সভা মাঝ আকাশে ১৭ হাজার ফুট উচ্চতায় ইন্ডিগোর বিমানে বজ্রপাত, নিরাপদে অবতরণ প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা কাটল, ১৫ অক্টোবর থেকে পরীক্ষা পাঁচশ বছর ধরে বিরতিহীন কুরআন তেলাওয়াত ইস্তাম্বুলের তোপকাপি প্রাসাদে ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় সপ্তম অবস্থানে ভারতীয় অভিনেতা নানা পাটেকার আর নেই সৌদি আরবের দুই বিমানবন্দরে হুথিদের হামলা: নিহত ৩, আহত ৩৬ শেখ হাসিনাকে ফেরানো আইনি বিষয়, প্রক্রিয়া অনুসরণ করা হবে: ভারত গৌরীপুরে আগুনে পুড়ে ছাই ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী

কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৫ মে, ২০২৫
  • ১২৯ জন খবরটি পড়েছেন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মাদলা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। রোববার (৪ মে) দিবাগত রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন ভারতীয় এক নাগরিক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিহত সাকিব (১৮) উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা গুচ্ছগ্রামের বাসিন্দা মো. আব্দুল মোতালেবের ছেলে। আহত সুজন ত্রিপুরা রাজ্যের আগরতলার বাসিন্দা এবং বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

খোঁজ নিয়ে জানা যায়, রোববার রাতে মাদলা সীমান্তে চোরাই মোটরসাইকেল সংগ্রহের উদ্দেশে সাকিব ও সুজন অবস্থান করছিলেন। এসময় বিএসএফের সদস্যরা বাংলাদেশের অভ্যান্তরে ঢুকে গুলি ছোড়ে চলে যায়। এতে দুজন গুলিবিদ্ধ হন। সাকিবকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তিনি মারা যান। অন্যদিকে সুজন ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার সামিউল ইসলাম জানান, তিনি চোরাকারবারী ছিলেন। মোটরসাইকেল নামাতে গিয়েছিল। একজন ভারতীয় নাগরিক আহত হয়েছেন। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।

সীমান্তে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কঠোর ব্যবস্থাগ্রহণের দাবি জানান স্থানীয়রা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar