1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সিলেটে চলন্ত বাসে কিশোরীকে ধর্ষণ, চালক আটক, হেলপার পলাতক - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী দুর্যোগে দ্রুত সাড়ার দক্ষতা বাড়াতে জবিতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ জলপরী গুজবে পুকুরে হাজারো মানুষের ভিড়, জাল ফেলে মিলল সিলভার কার্প প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি মরক্কো থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির অনুমোদন ৯ অক্টোবর রায়পুরা ম্যারাথন: রেজিস্ট্রেশন ফি থেকে এতিম শিক্ষার্থীদের সহায়তার উদ্যোগ রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ, আটক ২ টঙ্গীতে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২ রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২

সিলেটে চলন্ত বাসে কিশোরীকে ধর্ষণ, চালক আটক, হেলপার পলাতক

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৯৭ জন খবরটি পড়েছেন

নবীগঞ্জ প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সিলেট থেকে হবিগঞ্জের নবীগঞ্জ যাওয়ার পথে চলন্ত বাসে একাদশ শ্রেণির এক কলেজছাত্রীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে বাসচালক ও হেলপারের বিরুদ্ধে। রোববার রাত ১২টার দিকে নবীগঞ্জ-আউশকান্দি সড়কের ছালামতপুর এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বাসচালক শাহ সাব্বির মিয়াকে আটক করা হয় এবং ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ধর্ষণের শিকার ওই কিশোরী বানিয়াচং উপজেলার বড় বাজার এলাকার বাসিন্দা। সে রাজধানীর ফার্মগেটের একটি কলেজে একাদশ শ্রেণিতে পড়াশোনা করে।

রোববার ঢাকার ফার্মগেট থেকে বিলাশ পরিবহণের একটি বাসে করে বাড়ি ফিরছিলেন কিশোরীটি। শায়েস্তাগঞ্জে নামার কথা থাকলেও তিনি ঘুমিয়ে পড়লে বাসটি সিলেট পর্যন্ত চলে যায়। পরে সিলেট থেকে ‘মা এন্টারপ্রাইজ’ নামের একটি বাসে করে নবীগঞ্জ হয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হন তিনি।

যাত্রাপথে বিভিন্ন স্টপেজে যাত্রীরা নেমে যাওয়ায় বাসটি শেরপুর এলাকায় পৌঁছাতে পৌঁছাতে প্রায় ফাঁকা হয়ে পড়ে এবং ওই কিশোরী একা হয়ে যান। এরপর বাসের হেলপার লিটন মিয়া এবং পরে চালক শাহ সাব্বির মিয়া তাকে পালাক্রমে ধর্ষণ করে।

বাসটি নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় পৌঁছালে কিশোরী চিৎকার শুরু করেন। তার চিৎকারে স্থানীয়রা দ্রুত সেনাবাহিনী ও পুলিশকে খবর দেন। পরে ছালামতপুর এলাকায় অভিযান চালিয়ে বাসচালককে আটক করা হয়। অভিযুক্ত হেলপার লিটন মিয়া আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে বাস থেকে পালিয়ে যান।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান জানান, “স্থানীয়দের সহযোগিতায় সেনাবাহিনী ও পুলিশ বাসচালককে আটক করেছে এবং ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar