1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শেরপুরে সুদের টাকা না দেওয়ায় ব্যবসায়ীকে গাছে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী দুর্যোগে দ্রুত সাড়ার দক্ষতা বাড়াতে জবিতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ জলপরী গুজবে পুকুরে হাজারো মানুষের ভিড়, জাল ফেলে মিলল সিলভার কার্প প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি মরক্কো থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির অনুমোদন ৯ অক্টোবর রায়পুরা ম্যারাথন: রেজিস্ট্রেশন ফি থেকে এতিম শিক্ষার্থীদের সহায়তার উদ্যোগ রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ, আটক ২ টঙ্গীতে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২ রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২

শেরপুরে সুদের টাকা না দেওয়ায় ব্যবসায়ীকে গাছে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৯৯ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

শেরপুর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শেরপুরের শ্রীবরদীতে সুদের টাকা না দেওয়ায় এক ধান ব্যবসায়ীকে গরুচোর অপবাদ দিয়ে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। ১৫ জুন রোববার উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের ভাটি লংগরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নির্যাতনের শিকার নূর আলম (৩৮) নামের ওই ব্যবসায়ীকে প্রকাশ্যে মারধরের একটি ভিডিও ১৬ জুন সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়।

ভিডিওতে দেখা যায়, দুই হাত দড়ি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখা নূর আলমকে এক নারী জামার কলার ধরে নির্যাতন করছেন। আশপাশে আরও কয়েকজন তাকে ঘিরে রাখে। ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, “এটা একটা গরু চোর, ৬ লাখ টাকা খাইছে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে একই এলাকার মো. জলিলের কাছ থেকে এক লাখ টাকা মাসিক ১০ শতাংশ সুদে ঋণ নেন নূর আলম। কিছুদিন সুদ পরিশোধ করলেও পরে তা অনিয়মিত হয়ে পড়ে। এরপর শুরু হয় বাকবিতণ্ডা ও মামলাবাজি। স্থানীয়ভাবে একাধিকবার সালিশ হলেও কোনো সমাধানে পৌঁছানো যায়নি। এক পর্যায়ে জলিল তার মোটরসাইকেল জব্দ করে বাড়িতে রেখে দেন। এ নিয়ে থানায় অভিযোগ করেও প্রতিকার পাননি নূর আলম।

রোববার দুপুরে লংগরপাড়া বাজার থেকে তাকে ধরে এনে জলিল ও তার সহযোগীরা গাছে বেঁধে মারধর করেন বলে অভিযোগ করেন নূর আলম। তার দাবি, সুদের টাকা না দেওয়াকে কেন্দ্র করে তাকে ‘গরুচোর’ বানিয়ে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হয়েছে।

নির্যাতনের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar