1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
হাসপাতালের ওয়াশরুমে সন্তান প্রসব, পরক্ষণেই হত্যার চেষ্টা - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী দুর্যোগে দ্রুত সাড়ার দক্ষতা বাড়াতে জবিতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ জলপরী গুজবে পুকুরে হাজারো মানুষের ভিড়, জাল ফেলে মিলল সিলভার কার্প প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি মরক্কো থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির অনুমোদন ৯ অক্টোবর রায়পুরা ম্যারাথন: রেজিস্ট্রেশন ফি থেকে এতিম শিক্ষার্থীদের সহায়তার উদ্যোগ রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ, আটক ২ টঙ্গীতে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২ রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২

হাসপাতালের ওয়াশরুমে সন্তান প্রসব, পরক্ষণেই হত্যার চেষ্টা

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১০৩ জন খবরটি পড়েছেন

যশোর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোর সদর হাসপাতালে সন্তান জন্মের পর এক মায়ের হাতে নবজাতক হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ২০ জুন ভোররাতে হাসপাতালের ওয়াশরুমে এই ঘটনা ঘটে, যা হাসপাতালের কর্মীদের মধ্যে চরম আলোড়ন সৃষ্টি করেছে।

পেটের ব্যথা নিয়ে ১৯ জুন রাতে যশোর সদর হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন বাঘারপাড়ার খালিয়া গ্রামের বাসিন্দা রত্না বিশ্বাস (৩৬)। হাসপাতাল সূত্রে জানা গেছে, ভোর ৪টার দিকে ওয়াশরুমে গিয়ে কোনো চিকিৎসা সহায়তা ছাড়াই তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন।

তবে সন্তানের জন্মের পরপরই রত্না শিশুটিকে মেরে ফেলার চেষ্টা করেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। তিনি শিশুটির মুখে বদনার পানি ঢেলে শ্বাসরোধের চেষ্টা করেন। চিৎকার শুনে দায়িত্বরত নার্সরা দ্রুত ছুটে এসে নবজাতককে উদ্ধার করেন এবং তাৎক্ষণিকভাবে নবজাতক ইউনিটে ভর্তি করা হয়। শিশুটি বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।

রত্না বিশ্বাসকেও গাইনি ওয়ার্ডে স্থানান্তর করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার স্বামী রমেশ বিশ্বাস জানিয়েছেন, রত্না দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং পরিবার থেকে চিকিৎসার চেষ্টা চলছিল।

হাসপাতালের নার্সরা জানান, তাদের কর্মজীবনে এত ভয়াবহ ও মর্মান্তিক ঘটনা এর আগে দেখেননি। হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar