1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে শিক্ষার্থী নিহত, আহত বাবা - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী দুর্যোগে দ্রুত সাড়ার দক্ষতা বাড়াতে জবিতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ জলপরী গুজবে পুকুরে হাজারো মানুষের ভিড়, জাল ফেলে মিলল সিলভার কার্প প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি মরক্কো থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির অনুমোদন ৯ অক্টোবর রায়পুরা ম্যারাথন: রেজিস্ট্রেশন ফি থেকে এতিম শিক্ষার্থীদের সহায়তার উদ্যোগ রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ, আটক ২ টঙ্গীতে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২ রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২

যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে শিক্ষার্থী নিহত, আহত বাবা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৯১ জন খবরটি পড়েছেন

চৌগাছা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের চৌগাছায় যাত্রীবাহী বাসের চাপায় আফিয়া ইসলাম মৃধা (২৩) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার (২৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে চৌগাছা বাজার ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আফিয়ার বাবা মহিদুল ইসলাম মৃধা আহত হয়েছেন।

নিহত আফিয়া চৌগাছা পৌর শহরের বংশরীপুর মহল্লার বাসিন্দা এবং মৃধাপাড়া মহিলা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্রী ছিলেন।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, আফিয়া তার বাবার সঙ্গে মোটরসাইকেলে করে বাজারে যাচ্ছিলেন। চৌগাছা বাজার ব্রিজের কাছে মোটরসাইকেল থামিয়ে মহিদুল ইসলাম এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন। এ সময় মহেশপুর থেকে আসা একটি যাত্রীবাহী বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

ধাক্কায় আফিয়া রাস্তায় ছিটকে পড়ে গেলে বাসের চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক বাস ফেলে পালিয়ে যান।

পুলিশ জানায়, আফিয়ার মরদেহ চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar