1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান: করিম শরীফ বাহিনীর সহযোগী মিঠু অস্ত্রসহ আটক - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী দুর্যোগে দ্রুত সাড়ার দক্ষতা বাড়াতে জবিতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ জলপরী গুজবে পুকুরে হাজারো মানুষের ভিড়, জাল ফেলে মিলল সিলভার কার্প প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি মরক্কো থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির অনুমোদন ৯ অক্টোবর রায়পুরা ম্যারাথন: রেজিস্ট্রেশন ফি থেকে এতিম শিক্ষার্থীদের সহায়তার উদ্যোগ রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ, আটক ২ টঙ্গীতে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২ রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান: করিম শরীফ বাহিনীর সহযোগী মিঠু অস্ত্রসহ আটক

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১০৫ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সুন্দরবনের শিবসা নদীর আড়ভাওয়ানী খালে অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর অন্যতম সহযোগী মো. সোহেল হোসেন মিঠুকে (৩৭) আটক করেছে কোস্ট গার্ড। অভিযানে একটি একনলা বন্দুক ও তিন রাউন্ড তাজা গুলিও জব্দ করা হয়েছে।

সোমবার (২৩ জুন ২০২৫) সকাল ৬টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়। সংবাদটি নিশ্চিত করেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ।

আটক সোহেল হোসেন মিঠু খুলনার দাকোপ থানার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, দীর্ঘদিন ধরে করিম শরীফের সঙ্গে ডাকাতি এবং দস্যুদলকে অস্ত্র, গুলি ও রসদ সরবরাহ করে আসছিলেন।

কোস্ট গার্ড জানিয়েছে, উপকূলীয় ও বনাঞ্চলীয় এলাকায় তাদের সাঁড়াশি অভিযানের ফলে সুন্দরবন অঞ্চল ক্রমেই দস্যু ও ডাকাতমুক্ত হয়ে উঠছে। এতে জেলে ও স্থানীয় মৎস্যজীবীরা এখন নিরাপদে নদীতে মাছ ধরতে পারছেন।

অঞ্চলটির নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ড ২৪ ঘণ্টাব্যাপী টহল ও বিশেষ অভিযান অব্যাহত রেখেছে বলেও জানান লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ। সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে বলে তিনি জানান।

প্রেস বিজ্ঞপ্তি

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar