1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ট্রেনের বাথরুমে কুড়িগ্রামের নারীকে ধর্ষণের অভিযোগে সাইফুল নামে যুবক আটক - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী দুর্যোগে দ্রুত সাড়ার দক্ষতা বাড়াতে জবিতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ জলপরী গুজবে পুকুরে হাজারো মানুষের ভিড়, জাল ফেলে মিলল সিলভার কার্প প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি মরক্কো থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির অনুমোদন ৯ অক্টোবর রায়পুরা ম্যারাথন: রেজিস্ট্রেশন ফি থেকে এতিম শিক্ষার্থীদের সহায়তার উদ্যোগ রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ, আটক ২ টঙ্গীতে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২ রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২

ট্রেনের বাথরুমে কুড়িগ্রামের নারীকে ধর্ষণের অভিযোগে সাইফুল নামে যুবক আটক

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৪১ জন খবরটি পড়েছেন

রাকিবুল হাসান ,,কুড়িগ্রাম।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রংপুর এক্সপ্রেস ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পিএ অপারেটর সাইফুল ইসলাম (২৮)কে আটক করেছে রেলওয়ে পুলিশ।

ঘটনাটি ঘটে ২৫ জুন ২০২৫, সকাল ৯টার দিকে, যখন ট্রেনটি কমলাপুর স্টেশন থেকে রংপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করছিল। অভিযুক্ত সাইফুল কমলাপুর স্টেশন থেকেই ট্রেনে ওঠেন এবং কুড়িগ্রামের বাসিন্দা ২৮ বছর বয়সী নাজমা খাতুন নামের এক নারী যাত্রীকে কেবিনের টয়লেটে নিয়ে গিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে।

ঘটনার বিষয়ে রেলওয়ে পুলিশের দায়িত্বপ্রাপ্ত সাব-ইন্সপেক্টর রবিউল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্তকে আটক করা হয়েছে এবং তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনার তদন্ত চলছে এবং ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, এমন ঘটনায় ট্রেনে নারীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সাধারণ যাত্রীদের অনেকে সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, “ট্রেনে যাত্রা শুধু গন্তব্যে পৌঁছানোর মাধ্যম নয়, এটি নিরাপত্তার বিষয়ও।”

ঘটনাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং অভিযুক্ত সাইফুলের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar