1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুষ্টিয়ায় ছাত্রদল নেতার হামলায় জাসদ কর্মী নিহত, তদন্তে পুলিশ - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী দুর্যোগে দ্রুত সাড়ার দক্ষতা বাড়াতে জবিতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ জলপরী গুজবে পুকুরে হাজারো মানুষের ভিড়, জাল ফেলে মিলল সিলভার কার্প প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি মরক্কো থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির অনুমোদন ৯ অক্টোবর রায়পুরা ম্যারাথন: রেজিস্ট্রেশন ফি থেকে এতিম শিক্ষার্থীদের সহায়তার উদ্যোগ রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ, আটক ২ টঙ্গীতে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২ রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২

কুষ্টিয়ায় ছাত্রদল নেতার হামলায় জাসদ কর্মী নিহত, তদন্তে পুলিশ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৯৪ জন খবরটি পড়েছেন

মিরপুর সংবাদদাতা ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুষ্টিয়ার মিরপুরে ছাত্রদলের এক নেতার নেতৃত্বে হামলায় এক জাসদ কর্মী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (৩০ জুন) দুপুরে উপজেলার আমলা ইউনিয়নের মিটন মন্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি জমির (৪৮) স্থানীয় মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে জাসদের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শত্রুতার জেরে সোমবার দুপুর আড়াইটার দিকে মিটন গ্রামের মসজিদের কাছে জমিরকে হাতুড়ি ও হকিস্টিক দিয়ে পেটায় আমলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অনিক মাহমুদ এবং তার সহযোগী নাঈম ও মাজহারুল। গুরুতর আহত অবস্থায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়, যেখানে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “দুপুরে শত্রুতার জেরে জমিরকে হামলার শিকার করা হয়। পরে হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যায় তার মৃত্যু হয়েছে। আমি এখন ঘটনাস্থলে আছি, আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

স্থানীয়দের মতে, জমির ও অনিকের মধ্যে পূর্বশত্রুতা ছিল, যা সম্প্রতি আরও তীব্র হয়। ঘটনার পর গ্রামে উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং তাদের আটকের জন্য অভিযান চলছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar