1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ঝুঁকিপূর্ণ সোনাহাট সেতু দিয়ে অতিরিক্ত পাথর পরিবহন, ভ্রাম্যমাণ আদালতের অভিযান - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী দুর্যোগে দ্রুত সাড়ার দক্ষতা বাড়াতে জবিতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ জলপরী গুজবে পুকুরে হাজারো মানুষের ভিড়, জাল ফেলে মিলল সিলভার কার্প প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি মরক্কো থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির অনুমোদন ৯ অক্টোবর রায়পুরা ম্যারাথন: রেজিস্ট্রেশন ফি থেকে এতিম শিক্ষার্থীদের সহায়তার উদ্যোগ রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ, আটক ২ টঙ্গীতে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২ রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২

ঝুঁকিপূর্ণ সোনাহাট সেতু দিয়ে অতিরিক্ত পাথর পরিবহন, ভ্রাম্যমাণ আদালতের অভিযান

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১০১ জন খবরটি পড়েছেন

রাকিবুল হাসান,, কুড়িগ্রাম।। কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় ঝুঁকিপূর্ণ সোনাহাট সেতু দিয়ে অতিরিক্ত পাথরবোঝাই ট্রাক আটক করে থানায় সোপর্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে সোনাহাট সেতুর পশ্চিম পাড়ে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম ফেরদৌস।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জানা গেছে, সোনাহাট স্থলবন্দরগামী রাস্তার দুধকুমর নদের ওপর প্রায় ১৪০ বছর আগে নির্মিত সেতুটি বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এ কারণে সেতুর ওপর দিয়ে চলাচলকারী প্রতিটি ট্রাকে ৫ টনের বেশি পাথর পরিবহন না করার নির্দেশনা দেয়া হয়েছিল। কিন্তু নির্দেশ অমান্য করে ট্রাকগুলোতে ৬ থেকে ৭ মেট্রিক টন পাথর পরিবহন করা হচ্ছিল।

এই তথ্য পাওয়ার পর সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৬.৫ মেট্রিক টন পাথরবোঝাই (মেসার্স সম্রাট ট্রেডার্স) একটি ট্রাক আটক করে ভূরুঙ্গামারী থানায় সোপর্দ করে এবং নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া শুরু হয়।

উল্লেখযোগ্য যে, রোববার অতিরিক্ত পাথরবোঝাই একটি ট্রাক সেতু পার হওয়ার সময় সেতুর পাটাতন ভেঙে পড়ে এবং ট্রাকটি আটকে যায়। এতে সারা দিনব্যাপী সকল ধরনের যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম ফেরদৌস বলেন, “পাঁচটি ইউনিয়ন ও সোনাহাট স্থলবন্দরের সঙ্গে সংযোগ রক্ষাকারী সেতুটি বন্ধ হয়ে গেলে ব্যবসায়ীসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়বে। সেতুটি সচল রাখতে প্রয়োজনীয় সব কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল হেলাল মাহমুদ বলেন, “সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা থানায় এসেছেন। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিস্তারিত পরে জানানো হবে।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar