1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে অজ্ঞান করে দুই বাড়িতে চুরি, হাসপাতালে ভর্তি ৬ - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী দুর্যোগে দ্রুত সাড়ার দক্ষতা বাড়াতে জবিতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ জলপরী গুজবে পুকুরে হাজারো মানুষের ভিড়, জাল ফেলে মিলল সিলভার কার্প প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি মরক্কো থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির অনুমোদন ৯ অক্টোবর রায়পুরা ম্যারাথন: রেজিস্ট্রেশন ফি থেকে এতিম শিক্ষার্থীদের সহায়তার উদ্যোগ রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ, আটক ২ টঙ্গীতে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২ রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২

শ্যামনগরে অজ্ঞান করে দুই বাড়িতে চুরি, হাসপাতালে ভর্তি ৬

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১০৪ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সাতক্ষীরার শ্যামনগরে রাতের আঁধারে চেতনানাশক স্প্রে করে দুই বাড়িতে চুরি হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে শ্যামনগর পৌরসভার বাদঘাটা গ্রামে ঘটনাটি ঘটে।

অজ্ঞান ব্যক্তিরা হলেন, বাদঘাটা গ্রামের মৃত হরেকৃষ্ণ মন্ডল এর ছেলে দেবীরঞ্জন মন্ডল (৬৫),দেবীরঞ্জন এর স্ত্রী শিখা রানী (৫০), বোন সুমিতা রানী মন্ডল(৪৫),মেয়ে শিউলী মন্ডল (৩০) এবং অপর পরিবারের মৃত হরেকৃষ্ণ মন্ডল ছেলে চিত্তরঞ্জন মন্ডল(৬৭), ও তার স্ত্রী নীলিমা রানী মন্ডল (৫৫)। বর্তমানে তারা শ্যামনগর হসপিটালে ভর্তি রয়েছে।

দেবীরঞ্জন এর জামাই পলাশ মজুমদার জানান, তাদের বাসা থেকে ২ ভরি ওজনের সোনার কানের দুল দুই জোড়া, ২ ভরি ওজনের সোনার পাটি হার ১ টি, ৪ ভরি ওজনের সোনার চেইন ৩টি, দেড় ভরি ওজনের সোনার আংটি ৪ টি এবং নগদ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে ।পার্শ্ববর্তী চিত্ত রঞ্জনের পরিবারে ২ জন সদস্যের অবস্থা বেশি খারাপ ও আশংকাজনক হওয়ায় তাদের বাসা থেকে কি কি চুরি হয়েছে তা এখনও জানা সম্ভব হয়নি।

এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর মোল্লা বলেন, আমি নিজে ঘটনার স্থল পরিদর্শন করেছি। তথ্য উদঘাটনের কাজ চলছে। যথোপযুক্ত প্রমাণাদি পেলেই দোষীদের বিরুদ্ধে আইনানানুগ প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar