নওয়াপাড়া পৌর (যশোর) প্রতিনিধি.। অভয়নগর থানা পুলিশ গলায় রশি পেঁচানো অবস্থায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। শনিবার বিকালে উপজেলার নওয়াপাড়া বাজারের ভৈরব নদের পাড়ে একটি টিনের ঘরের মধ্য থেকে ইমরান হোসেন (২০) নামের যুবকটির লাশ উদ্ধার করা হয়।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নিহত ইমরান হোসেন উপজেলার শংকরপাশা গ্রামের শাহীনপাড়া এলাকার বাবু কসাইয়ের ছেলে।
নিহতের ছোট ভাই ইব্রাহিম হোসেন জানান, আমার ভাইকে কারা হত্যা করেছে? বিষয়টি বুঝতে পারছি না। অনেকে বলছে আত্মহত্যা করেছে সে, কিন্তু কেন কেনো সে আত্মহত্যা করবে? বিষয়টি আমার পরিবারের সদস্যরা বুঝতে পারছে না।
অভয়নগর থানার ওসি মো. আবদুল আলীম বলেন, গত ২-৩দিন আগে মারা যাওয়া ইমরান হোসেন নামের যুবকটির মরদেহ উদ্ধার করে যশোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।