1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লালমনিরহাটে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে পিয়নের ঝুলন্ত মরদেহ উদ্ধার - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী দুর্যোগে দ্রুত সাড়ার দক্ষতা বাড়াতে জবিতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ জলপরী গুজবে পুকুরে হাজারো মানুষের ভিড়, জাল ফেলে মিলল সিলভার কার্প প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি মরক্কো থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির অনুমোদন ৯ অক্টোবর রায়পুরা ম্যারাথন: রেজিস্ট্রেশন ফি থেকে এতিম শিক্ষার্থীদের সহায়তার উদ্যোগ রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ, আটক ২ টঙ্গীতে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২ রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২

লালমনিরহাটে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে পিয়নের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১১৫ জন খবরটি পড়েছেন

রাসেল ইসলাম, লালমনিরহাটঃ লালমনিরহাট জেলা সদরের হাড়িভাঙ্গা দরগারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষ থেকে সাইফুল ইসলাম (৪৩) নামে এক পিয়নের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সোমবার (৭ জুলাই) সকালে হাড়িভাঙ্গা দরগারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত সাইফুল ইসলাম লালমনিরহাট সদর উপজেলার হাড়িভাঙ্গা এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সাইফুল ঋণে জর্জরিত ছিলেন। প্রায় ১২ লাখ টাকার সম্পত্তি বিক্রি করেও তার ঋণ পরিশোধ করতে পারেনি। তাই তিনি সব সময় খুবই চিন্তিত থাকতেন।

সোমবার সকালে স্কুলের শিক্ষক ও এলাকাবাসী প্রধান শিক্ষকের কক্ষের পাশে থাকা শ্রেণিকক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে সদর থানা পুলিশ এসে তার মৃতদেহ উদ্ধার করে।

হাড়িভাঙ্গা দরগারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছায়া বেগম বলেন, সকাল বেলা ফোন পেয়ে আমি স্কুলে এসে সাইফুলের মৃতদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরিবার ময়নাতদন্ত ছাড়াই লাশ নেয়ার দরখাস্ত করেছে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরনবী বিষয়টি নিশ্চিত করে জানান, ঋণের বোঝা টানতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি আরো বলেন, পরিবার ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তরের দরখাস্ত করায় লাশ হস্তান্তর করেছি। এ ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar