1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান,বাঘারপাড়ায় উদ্ধার ২ কোটি টাকার স্বর্ণ - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী দুর্যোগে দ্রুত সাড়ার দক্ষতা বাড়াতে জবিতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ জলপরী গুজবে পুকুরে হাজারো মানুষের ভিড়, জাল ফেলে মিলল সিলভার কার্প প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি মরক্কো থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির অনুমোদন ৯ অক্টোবর রায়পুরা ম্যারাথন: রেজিস্ট্রেশন ফি থেকে এতিম শিক্ষার্থীদের সহায়তার উদ্যোগ রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ, আটক ২ টঙ্গীতে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২ রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান,বাঘারপাড়ায় উদ্ধার ২ কোটি টাকার স্বর্ণ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৮৪ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

বাঘারপাড়া প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোর-নড়াইল সড়কের ধলগাঁমোড় এলাকা থেকে ১১টি স্বর্ণের বারসহ তিন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১৩ জুলাই) ভোরে পরিচালিত এই অভিযানে উদ্ধার হওয়া স্বর্ণের ওজন ১ কেজি ৩০০ গ্রাম, যার বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা।

বিজিবির যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ধলগাঁ বাসস্ট্যান্ড সংলগ্ন রাস্তায় টহলদল অবস্থান নেয়। এরপর সন্দেহভাজন তিন ব্যক্তিকে তল্লাশি চালিয়ে প্যান্টের পকেট ও মানিব্যাগে লুকানো অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন—আতা এলাহী জীবন (আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া), আবুল কালাম আজাদ (কাশিমপুর, গাজীপুর), এবং রামপ্রসাদ মণ্ডল (শেরপুর, বগুড়া)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, স্বর্ণগুলো ঢাকার তাঁতীবাজারের এক চোরাকারবারীর কাছ থেকে সংগ্রহ করে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

পাচার পরিকল্পনায় একজন যাচ্ছিলেন যশোর-নাভারন হয়ে সাতক্ষীরা সীমান্ত দিয়ে এবং বাকি দু’জন যশোর-চৌগাছা সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।

আটককৃতদের বিরুদ্ধে যশোরের বাঘারপাড়া থানায় মামলা দায়ের করে তাদেরকে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar