1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ভালুকায় গলাকাটা অবস্থায় মা ও দুই শিশুর লাশ, দেবর পলাতক - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী দুর্যোগে দ্রুত সাড়ার দক্ষতা বাড়াতে জবিতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ জলপরী গুজবে পুকুরে হাজারো মানুষের ভিড়, জাল ফেলে মিলল সিলভার কার্প প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি মরক্কো থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির অনুমোদন ৯ অক্টোবর রায়পুরা ম্যারাথন: রেজিস্ট্রেশন ফি থেকে এতিম শিক্ষার্থীদের সহায়তার উদ্যোগ রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ, আটক ২ টঙ্গীতে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২ রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২

ভালুকায় গলাকাটা অবস্থায় মা ও দুই শিশুর লাশ, দেবর পলাতক

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১০০ জন খবরটি পড়েছেন

ভালুকা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ময়মনসিংহের ভালুকা পৌর শহরে নিজ বাসা থেকে এক মা ও তার দুই শিশুসন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ জুলাই) দুপুরে টিএন্ডটি রোড এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন—ময়না আক্তার (২৫), তার ছয় বছর বয়সী মেয়ে রাইসা এবং দুই বছরের ছেলে নীরব।

পুলিশ জানায়, নিহত ময়নাদের পরিবার ওই বাসায় থাকতেন রফিকুল ইসলাম নামের একজন স্পিনিং মিল শ্রমিকের সাথে। রফিকুল নেত্রকোণার কেন্দুয়ার বাসিন্দা। নাইট ডিউটি শেষে সোমবার সকাল ৯টার দিকে বাসায় ফিরে এসে দরজা তালাবদ্ধ পান। পরে তালা ভেঙে ভেতরে ঢুকে স্ত্রী ও দুই সন্তানের রক্তাক্ত মরদেহ দেখতে পান।

ঘটনার সময় একই বাড়ির পাশের কক্ষে থাকতেন রফিকুলের ছোট ভাই নজরুল ইসলাম, যিনি ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবীর বলেন, “ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক ও নির্মম। প্রাথমিকভাবে আমরা এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই মনে করছি। পলাতক নজরুলের বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।”

এদিকে, ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আকতার উল আলম জানান, পারিবারিক কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে তারা ধারণা করছেন। নিহত নারীর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে ঘটনার সময় তিনি ঘরে ছিলেন না বলে জানা গেছে।

ঘটনাস্থলে পুলিশ কাজ করছে এবং তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar