1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পুলিশের গাড়িতে আগুনের পর এবার গোপালগঞ্জে ইউএনও'র গাড়িবহরে হামলা - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী দুর্যোগে দ্রুত সাড়ার দক্ষতা বাড়াতে জবিতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ জলপরী গুজবে পুকুরে হাজারো মানুষের ভিড়, জাল ফেলে মিলল সিলভার কার্প প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি মরক্কো থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির অনুমোদন ৯ অক্টোবর রায়পুরা ম্যারাথন: রেজিস্ট্রেশন ফি থেকে এতিম শিক্ষার্থীদের সহায়তার উদ্যোগ রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ, আটক ২ টঙ্গীতে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২ রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২

পুলিশের গাড়িতে আগুনের পর এবার গোপালগঞ্জে ইউএনও’র গাড়িবহরে হামলা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৮৬ জন খবরটি পড়েছেন
গোপালগঞ্জে ইউএনও'র গাড়িবহরে হামলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে এবার গোপালগঞ্জ সদরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রকিবুল হাসানের গাড়িবহরে হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থকদের বিরুদ্ধে। বুধবার (১৬ জুলাই) সদর উপজেলার গান্ধিয়াশুর এলাকায় এই ঘটনা ঘটে, এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রকিবুল হাসান নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউএনও জানান, এনসিপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে তাদের পদযাত্রার কথা ছিল, যেখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দের আসার কথা রয়েছে। তাদের এই পদযাত্রা বানচালের উদ্দেশ্যেই আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থকেরা ইউএনও’র গাড়িবহরে হামলা ও ভাঙচুর চালিয়েছে।

উল্লেখ্য, এর আগে আজ সকালেই গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশের একটি গাড়িতে হামলা ও আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছিল। সদর উপজেলার উলপুর-দুর্গাপুর সড়কের খাটিয়াগড় চরপাড়ায় সকাল সাড়ে ৯টার দিকে ওই ঘটনা ঘটে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar