1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গোপালগঞ্জে এনসিপির সমাবেশে রণক্ষেত্র, ১৪৪ ধারা জারি - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী দুর্যোগে দ্রুত সাড়ার দক্ষতা বাড়াতে জবিতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ জলপরী গুজবে পুকুরে হাজারো মানুষের ভিড়, জাল ফেলে মিলল সিলভার কার্প প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি মরক্কো থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির অনুমোদন ৯ অক্টোবর রায়পুরা ম্যারাথন: রেজিস্ট্রেশন ফি থেকে এতিম শিক্ষার্থীদের সহায়তার উদ্যোগ রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ, আটক ২ টঙ্গীতে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২ রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে রণক্ষেত্র, ১৪৪ ধারা জারি

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৯৬ জন খবরটি পড়েছেন

গোপালগঞ্জ প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিকে ঘিরে সহিংসতায় রণক্ষেত্রে পরিণত হয়েছে পুরো এলাকা। বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে সমাবেশ শেষে কেন্দ্রীয় নেতাদের বহনকারী গাড়িবহরে হামলা চালানো হয়। এনসিপির অভিযোগ—হামলায় জড়িত ছিল আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীরা।

ঘটনার সময় পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও উপস্থিত ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ও সাউন্ড গ্রেনেড ছোড়া হয়। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, “আমরা এখন অবরুদ্ধ অবস্থায় আছি। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল পরিস্থিতি শান্ত, অথচ তারা নিষ্ক্রিয় ছিল।”

এর আগে দুপুর দেড়টার দিকে গোপালগঞ্জ পৌরপার্কে আয়োজিত এনসিপির সমাবেশে ছাত্রলীগের হামলার অভিযোগ ওঠে। নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, ককটেল বিস্ফোরণ ছাড়াও মঞ্চে থাকা সাউন্ড সিস্টেম, চেয়ার, মাইক ভাঙচুর করা হয়।

গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান হামলার সত্যতা নিশ্চিত করেছেন। ঘটনার পরপরই জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে এবং সেনাবাহিনী বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেয়।

সকালে এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে ইউএনও’র গাড়িবহরে হামলা ও পুলিশের গাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এতে পুলিশের তিন সদস্য আহত হন। এই ঘটনায় সন্দেহভাজন সাতজনকে আটক করেছে সেনাবাহিনী, যদিও তাদের নাম-পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জ কোটালীপাড়া সড়ক, টেকেরহাট সড়ক ও টুঙ্গিপাড়ায় সাঁজোয়া যান (এপিসি) মোতায়েন করা হয়েছে।

‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করে এনসিপি। সংগঠনটি দাবি করেছে, তাদের শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি দমন করতেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar