1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
হামলার পর বাতিল এনসিপির মাদারীপুর পদযাত্রা - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী দুর্যোগে দ্রুত সাড়ার দক্ষতা বাড়াতে জবিতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ জলপরী গুজবে পুকুরে হাজারো মানুষের ভিড়, জাল ফেলে মিলল সিলভার কার্প প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি মরক্কো থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির অনুমোদন ৯ অক্টোবর রায়পুরা ম্যারাথন: রেজিস্ট্রেশন ফি থেকে এতিম শিক্ষার্থীদের সহায়তার উদ্যোগ রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ, আটক ২ টঙ্গীতে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২ রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২

হামলার পর বাতিল এনসিপির মাদারীপুর পদযাত্রা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৯৬ জন খবরটি পড়েছেন

গোপালগঞ্জ প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার ঘটনার প্রেক্ষিতে মাদারীপুরে পূর্বঘোষিত পদযাত্রা কর্মসূচি বাতিল করেছে দলটি। বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা ৬টায় এ ঘোষণা দেন এনসিপির গোপালগঞ্জ জেলা সদস্য সচিব মো. মাসুম বিল্লাহ।

এর আগে ছাত্র-জনতার অংশগ্রহণে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশ নিতে আসা এনসিপি সমর্থকরা গোপালগঞ্জে দলীয় নেতাদের ওপর হওয়া হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

সমাপ্তি ঘোষণার সময় মাসুম বিল্লাহ বলেন, “নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগকে প্রতিহত করার প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ। এনসিপির নেতাকর্মীরা আমাদের ভাই, সহযোদ্ধা। তাদের ওপর এই বর্বর হামলা বরদাশতযোগ্য নয়।”

তিনি আরও হুঁশিয়ারি দেন, “আমাদের ভাইদের যদি কিছু হয়, তাহলে আমরা পুরো ঢাকা শহর অচল করে দেব।”

এ সময় আন্দোলনকারীরা অবিলম্বে এনসিপির আটক নেতাদের সুস্থতা ও নিরাপদে উদ্ধার নিশ্চিত করার দাবি জানায়।

এর আগে দুপুরে টেকেরহাট হয়ে গোপালগঞ্জে আসেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। কিন্তু সমাবেশ শেষে ফেরার পথে তাদের গাড়িবহরের ওপর হামলা চালানো হয়। হামলার জন্য ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করছে এনসিপি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar