স্টাফ রিপোর্টার অভয়নগর (যশোর) ।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের অভয়নগর নওয়াপাড়া ড্রাইভার পাড়া নিজ বাড়ী থেকে স্থানীয় যুবলীগ নেতা মেহেদী হাসান হৃদয় খানকে অস্ত্রগুলিসহ আজ সকালে ডিবি পুলিশ অটক করেছে। সে নওয়াপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের ড্রাইভার পাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
যশোর ডিবি পুলিশের ওসি জানান,গোপন সংবাদের ভিত্তিতে নওয়াপাড়া পৌর যুবলীগের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান হৃদয় খান কে গ্রফতার করা হয়। তার স্বীকারোক্তি মতে মুরগীর খুপির ভিতর থেকে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
এদিকে এর সাথে আরো ৩ যুবককে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করা হয়েছে। তারা হলেন,ড্রাইভার পাড়ার নেছার উদ্দিনের ছেলে বিল্লাল হোসেন,বুইকরা গ্রামের হুরাইরা,কলাগাছির মিন্টু।
ধারনা করা হচ্ছে নওয়াপাড়া পৌর কৃষকদল নেতা তরিকুল ইসলাম হত্যাকান্ডেড জড়িত অভিযোগে গ্রফতার দেখানো হবে।
উল্লেখ্য গত ২২মে নওয়াপাড়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম সরদারকে ঘেরকে কেন্দ্র করে ডহর মশিয়াহাটি এলাকায় গুলি ও কুপিয়ে হত্যা করে। এই হত্যা কান্ডের ঘটনায় তরিকুলের ভাই রফিকুল ইসলাম টুলু বাদী হয়ে অভয়নগর থানায় ১১,জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১৫-থেকে২০এর বিরুদ্ধে মামলা দায়ের করেন।এর মধ্যে এজাহারনামীয় তিনজন ও অজ্ঞাত প্রায় ১০জন ইতোমধ্যে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।