নিজস্ব প্রতিনিধি।
সাতক্ষীরার শ্যামনগরে ৪১ বোতল ভারতীয় মদ (কিংফিশার) জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন বিসিজি স্টেশন কৈখালীর সদস্যরা। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে সাড়ে ৯টায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে বিসিজি স্টেশন কৈখালী কর্তৃক উপজেলার মামুনদে নদীর পায়রাটনি খালে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ৪১ বোতল বিয়ার জব্দ করা হয়। যার মূল্য ১লক্ষ ৬৪ হাজার টাকা। জব্দকৃত বিয়ার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।