1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দেড় হাজার নেতাকর্মীর নামে মামলা, গ্রেপ্তার ১২: উত্তপ্ত কোটালীপাড়া - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী দুর্যোগে দ্রুত সাড়ার দক্ষতা বাড়াতে জবিতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ জলপরী গুজবে পুকুরে হাজারো মানুষের ভিড়, জাল ফেলে মিলল সিলভার কার্প প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি মরক্কো থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির অনুমোদন ৯ অক্টোবর রায়পুরা ম্যারাথন: রেজিস্ট্রেশন ফি থেকে এতিম শিক্ষার্থীদের সহায়তার উদ্যোগ রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ, আটক ২ টঙ্গীতে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২ রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২

দেড় হাজার নেতাকর্মীর নামে মামলা, গ্রেপ্তার ১২: উত্তপ্ত কোটালীপাড়া

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৯৬ জন খবরটি পড়েছেন

গোপালগঞ্জ প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষের পরদিন কোটালীপাড়ায় আওয়ামী লীগের বিক্ষোভকে কেন্দ্র করে দেড় হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। শুক্রবার কোটালীপাড়া থানায় দায়ের করা এই মামলায় ১৫৫ জনের নাম উল্লেখ করা হয়েছে, অজ্ঞাত আসামি করা হয়েছে আরও প্রায় ১,৫০০ জনকে।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানিয়েছেন, বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় এখন পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন- আব্দুল আলিম (১৮), মহিবউল্লাহ শেখ (৩৫), সিরাজুল শেখ (২০), দীপ্ত কাজী (২০), প্রিন্স অধিকারী (১৮), মোরশালিন মুন্সী (২৯), রিফাত বিশ্বাস (২৫), সাগর শেখ (৩৮), মানিক শেখ (৫৬), সজল দাড়িয়া (৩০), আব্দুল হাকিম (৩৫) এবং টুটুল হাওলাদার (২৮)।

ওসি আরও জানান, বৃহস্পতিবার কোটালীপাড়ার ওয়াবদারহাট এলাকায় আওয়ামী লীগের কর্মীরা বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা গাছ কেটে রাস্তা অবরোধের চেষ্টা এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেন বলে মামলায় অভিযোগ আনা হয়েছে।

এর আগে বুধবার গোপালগঞ্জ শহরে এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষে চারজন নিহত হন, গুলিবিদ্ধ হন অন্তত নয়জন এবং আহত হন অর্ধশতাধিক। পরদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিকশাচালক রমজান মুন্সির মৃত্যু হলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় পাঁচজনে।

সংঘর্ষের ঘটনায় গোপিনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আহম্মেদ আলী বৃহস্পতিবার রাতে আরেকটি মামলা দায়ের করেন। এতে ৭৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪৫০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়।

ঘটনার পর গোপালগঞ্জ শহরে কারফিউ জারি করা হয়। শুক্রবার বেলা ১১টা থেকে তিন ঘণ্টার জন্য তা শিথিল করা হলেও সন্ধ্যা ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত পুনরায় কারফিউ বলবৎ রাখার ঘোষণা দেয় জেলা প্রশাসন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar