1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গোপালগঞ্জে এনসিপি সহিংসতা: চার মামলা, আসামি ৩ হাজার ছাড়াল - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী দুর্যোগে দ্রুত সাড়ার দক্ষতা বাড়াতে জবিতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ জলপরী গুজবে পুকুরে হাজারো মানুষের ভিড়, জাল ফেলে মিলল সিলভার কার্প প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি মরক্কো থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির অনুমোদন ৯ অক্টোবর রায়পুরা ম্যারাথন: রেজিস্ট্রেশন ফি থেকে এতিম শিক্ষার্থীদের সহায়তার উদ্যোগ রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ, আটক ২ টঙ্গীতে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২ রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২

গোপালগঞ্জে এনসিপি সহিংসতা: চার মামলা, আসামি ৩ হাজার ছাড়াল

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৮৪ জন খবরটি পড়েছেন

গোপালগঞ্জ প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে ঘিরে গোপালগঞ্জে সহিংসতা ও প্রাণহানির ঘটনায় দায়ের করা হয়েছে চারটি মামলা। এসব মামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের নাম উল্লেখসহ মোট ৩ হাজার ৮ জনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২০ জুলাই) দুপুর পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে মোট ৩০৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে সর্বশেষ সদর উপজেলার সাতপাড়ায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ এবং প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়েছেন ৪৪ জন। মামলাটি করেন সদর থানার উপপরিদর্শক শামীম আল মামুন। এতে ৫৪ জনের নাম উল্লেখসহ আরও ৩৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির মোহাম্মদ সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

জেলার পাঁচটি থানার মধ্যে সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছে মুকসুদপুরে—মোট ৮৮ জন। এরপর রয়েছে সদর থানা (৯২), কাশিয়ানী (৭৭), টুঙ্গিপাড়া (২৭) ও কোটালীপাড়া (২২)।

প্রসঙ্গত, গত ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হন। আহত হন আরও অর্ধশতাধিক ব্যক্তি। সংঘর্ষের সূত্রপাত ঘটে এনসিপির কর্মসূচিতে ছাত্রলীগ ও আওয়ামী লীগ কর্মীদের হামলার পর।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar