1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে সবজি খেত থেকে মরদেহ উদ্ধার - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী দুর্যোগে দ্রুত সাড়ার দক্ষতা বাড়াতে জবিতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ জলপরী গুজবে পুকুরে হাজারো মানুষের ভিড়, জাল ফেলে মিলল সিলভার কার্প প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি মরক্কো থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির অনুমোদন ৯ অক্টোবর রায়পুরা ম্যারাথন: রেজিস্ট্রেশন ফি থেকে এতিম শিক্ষার্থীদের সহায়তার উদ্যোগ রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ, আটক ২ টঙ্গীতে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২ রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২

শ্যামনগরে সবজি খেত থেকে মরদেহ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৮৫ জন খবরটি পড়েছেন

প্রতিনিধি , শ্যামনগর (সাতক্ষীরা)।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সাতক্ষীরার শ্যামনগরে সবজি খেত থেকে ইকবাল গাজী (৩৯) নামের একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ জুলাই) দিবাগত-রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আকরাম গাজীর সবজি খেত থেকে মরদেহ উদ্ধার করা হয়। তিনি উপজেলার গোবিন্দপুর গ্রামের ইয়াকুব আলীর গাজীর ছেলে।

সবজি খেতের মালিক আকরাম গাজী জানান, শিয়াল ও চোরের উপদ্রব থেকে বাঁচতে তিনি সবজি খেতে বৈদ্যুতিক তার টানিয়ে রাখেন। স্থানীয় ইয়াকুব আলী গাজীর ছেলে মাদক ব্যবসায়ি ইকবাল গাজী ওই তারে জড়িয়ে মরে পড়ে আছে মর্মে জানতে পেরে তিনি পুলিশে খবর দেন। একপর্যায়ে সোমবার রাত সাড়ে ১১টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মৃত ইকবালের বিরুদ্ধে শ্যামনগর থানায় তিনটি মাদক মামলা রয়েছে।

গোবিন্দপুর গ্রামের আব্দুল আলীম জানান, তার ভাই ইয়াকুব গাজীকে রবিবার রাত থেকে পাওয়া যাচ্ছিল না। সোমবার সকালে ভাই আকরাম গাজীর সবজি খেতে টানিয়ে রাখা বৈদ্যুতিক তারে জড়িয়ে মারা গেছে মর্মে জমির মালিক থানায় যেয়ে অবহিত করে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে পুলিশ ওই মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। মৃতের শরীরের বাম পায়ের রগ কাটা ছিল। তার ভাইকে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেন।

স্থানীয় বিএনপি নেতা মফিজুল ঢালী বলেন, আকরাম গাজী গত ইউনিয়ন পরিষদে নির্বাচিত চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আনিছুজ্জামানের ভাই। ইকবালকে খুন করার হয়েছে মর্মে দাবি করে তিনি সাংবাদিকদের বলেন, একটি রাজনৈতিক দলের কতিপয় নেতা বিশেষ সুবিধার বিনিময়ে আকরাম গাজীকে হত্যা মামলা থেকে বাঁচানোর চেষ্টা করছে।

শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, বৈদ্যুতিক তারে জড়িয়ে ইকবাল গাজীর মৃত্যু হয়েছে মর্মে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ইকবালের মরদেহ ময়না তদন্তের জন্য মঙ্গলবার সকালে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar