1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নরসিংদীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু শ্যামনগরে বাস্তুতন্ত্র পুনরুদ্ধার বিষয়ক রিফ্রেশার প্রশিক্ষণ শ্যামনগরে সিবিডি কপ -১৭ বিষয়ক কমিউনিটি পর্যায়ে পরামর্শ সভা মাঝ আকাশে ১৭ হাজার ফুট উচ্চতায় ইন্ডিগোর বিমানে বজ্রপাত, নিরাপদে অবতরণ প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা কাটল, ১৫ অক্টোবর থেকে পরীক্ষা পাঁচশ বছর ধরে বিরতিহীন কুরআন তেলাওয়াত ইস্তাম্বুলের তোপকাপি প্রাসাদে ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় সপ্তম অবস্থানে ভারতীয় অভিনেতা নানা পাটেকার আর নেই

নরসিংদীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১২৭ জন খবরটি পড়েছেন

ডেস্ক রিপোর্ট: নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে সোমবার দুই গ্রুপের সংঘর্ষে এক নারী নিহতের ঘটনার পর চরাঞ্চলে সাঁড়াশি অভিযান করেছে যৌথ বাহিনী। অভিযানে একাধিক অস্ত্রসহ সোহেল মিয়া নামের এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে নরসিংদীর পুলিশ সুপার মো: আব্দুল হান্নান এ তথ্য জানিয়েছেন।গ্রেপ্তার সোহেল মিয়া (৩৭) শ্রীনগর গ্রামের মৃত: নূরুল ইসলামের ছেলে। তাঁর বিরুদ্ধে ৪ টি হত্যা, ২ টি অস্ত্র মামলাসহ বিভিন্ন অপরাধে আরও ৬ টি মামলাসহ মোট ১২ টি মামলা রয়েছে।পুলিশ সুপার আব্দুর হান্নান জানান, রায়পুরার শ্রীনগর ইউনিয়নের সায়েদাবাদ এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে সোমবার দুই পক্ষের সংঘর্ষে গোলাগুলির ঘটনায় মোমেনা খাতুন (৪৫) নামের এক নারী নিহত ও ৩ জন আহত হয়।

এ ঘটনার পর সেনাবাহিনী, পুলিশ এবং র‍্যাব এর সমন্বয়ে সন্ত্রাসীদের গ্রেপ্তারে সাড়াশী অভিযান পরিচালনা করা হয়। যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে শ্রীনগর বাজারঘাট থেকে পালিয়ে যাওয়ার সময় মেঘনা নদী থেকে শীর্ষ সন্ত্রাসী মোঃ সোহেল মিয়াকে গ্রেপ্তার করা হয়। এসময় ১ টি এসবিবিএল একনালা বন্ধুক, ৪টি একনালা দেশীয় তৈরী বন্ধুক, ২টি সিলভার কালারের ম্যাগজিন, ৩০ রাউন্ড পিস্তলের গুলি, ৪ রাউন্ড রাইফেলের গুলি, ১২টি শর্টগানের শিসা কাতুর্জসহ ফোন ও মটর সাইকেল উদ্ধার করা হয়।

অভিযানে সেনাবাহিনীর নেতৃত্ব দেন ৫৬ ইবি, নরসিংদী আর্মি ক্যাম্পের মেজর ইব্রাহীম আব্দুল্লাহ আসাদ, পুলিশের নেতৃত্ব দেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বায়েজিদ বিন মনসুর, এবং র‍্যাব এর নেতৃত্ব দেন নরসিংদী র‍্যাব ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল রানা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar