1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দৌলতপুরে আল্লারদর্গার অক্সোফোর্ড গলি ৬ মাস থাকে কাদাজলে শিক্ষার্থী এলাকাবাসীর ভোগান্তি - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু শ্যামনগরে বাস্তুতন্ত্র পুনরুদ্ধার বিষয়ক রিফ্রেশার প্রশিক্ষণ শ্যামনগরে সিবিডি কপ -১৭ বিষয়ক কমিউনিটি পর্যায়ে পরামর্শ সভা মাঝ আকাশে ১৭ হাজার ফুট উচ্চতায় ইন্ডিগোর বিমানে বজ্রপাত, নিরাপদে অবতরণ প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা কাটল, ১৫ অক্টোবর থেকে পরীক্ষা পাঁচশ বছর ধরে বিরতিহীন কুরআন তেলাওয়াত ইস্তাম্বুলের তোপকাপি প্রাসাদে ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় সপ্তম অবস্থানে ভারতীয় অভিনেতা নানা পাটেকার আর নেই

দৌলতপুরে আল্লারদর্গার অক্সোফোর্ড গলি ৬ মাস থাকে কাদাজলে \ শিক্ষার্থী এলাকাবাসীর ভোগান্তি

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১০২ জন খবরটি পড়েছেন
ছবি: দৌলতপুর: আল্লারদর্গা অক্সফোর্ড গলি এভাবেই জলাবদ্ধতায় থাকে মাসের পর মাস।

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শিল্পনগরী নামে খ্যাত আল্লারদর্গা বাজার সংলগ্ন
অক্সোফোর্ড গলির ৫শ’ মিটার সড়ক সামান্য বৃষ্টিতেই পানির নিচে তলিয়ে যায়। বর্ষা এলেই ছয়মাস হাঁটু পানি আর কাঁদার নিচে ডুবে থাকে সড়কটি। এলাকাবাসীর দাবী সড়কটি সংস্কার খুবিই জররিী হয়ে পড়েছে। । পাঁচ শতাধিক স্কুলপড়ুয়া শিশু প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচল করে, রোগী ও সাধারণ মানুষ চরম ঝুকির মধ্যে চলাচল করছেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সড়কটি দৌলতপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের যানজট কমাতে বিকল্প পথ হিসেবে পরিচিত, গাড়ী চলাচলের চাপ রয়েছে সড়কটিতে, কারণ সড়কের দুই ধারে রয়েছে একটি ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, বে-সরকারি প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রতিদিন স্কুলপড়ুয়া শিশু, রোগী-স্বজন ও ব্যবসায়ীদের জীবনের ঝুঁকি নিয়ে চলতে হয়। বর্তমানে সড়কটি যেন কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।

এই সড়কে খানা-খন্দক হয়ে যাওয়ায় দুর্ঘটনা যেন নিত্যদিনের খবর, স্থানীয়দের ভাষ্যমতে, পানিতে নিমজ্জিত থাকা অসংখ্য গর্তের কারণে প্রতিদিন গড়ে দুটি করে অটো রিক্সা-ভ্যান উল্টে যায়। মটর সাইকেল-বাই সাইকেল থেকে মানুষ পানিতে পড়ে যায়।

ক্লিনিক মালিক মো. আব্দুল মজিদ বিশ্বাস জানান, গত মাসে পঞ্চম শ্রেণির এক ছাত্রী স্কুলে যেতে গিয়ে কাদা-পানিতে পড়ে হাতের হাড়ে চিড় ধরেছে, এক সপ্তাহ আগে গর্ভবতী এক নারীকে অনেক কষ্ট করে বিকল্প ব্যবস্থায় ক্লিনিকে নেওয়া হয়েছে, অ্যাম্বুলেন্স ঢুকতেই পারেনি।

শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে উপস্থিতি কমছে,আল্লারদর্গা অক্সফোর্ড মডেল স্কুলের প্রধান শিক্ষক হোসেন আলী জানান, বর্ষাকালে প্রতিদিন ৩০-৩৫ শতাংশ ছাত্র-ছাত্রী অনুপস্থিত থাকে। পিতা-মাতারা শিশুদের পানির উপর দিয়ে পাঠাতে ভয় পান।
মাদ্রাসার শিক্ষকরা জানায়, বড় কোনো দুর্ঘটনা ঘটলে এর দায় নেবে কে? অর্থনীতির ক্ষতি ও যানজটের বোঝা সড়কটি সচল থাকলে প্রতিদিন ৪/৫ হাজার মানুষ ও পণ্যবাহী ভ্যান-ট্রলি মূল মহাসড়কের চাপ কমিয়ে আল্লরদর্গা বাজারের ভিতর দিয়ে দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারে। অন্যদিকে মহাসড়কে যানজট লেগেই থাকে, যা কুষ্টিয়ার জেলা শহরে যাতায়াতে পর্যন্ত প্রভাব ফেলছে।

এলাকার শিক্ষিত-ছাত্র জনতা জানায়, দীর্ঘমেয়াদে টেকসই সমাধানের জন্য সড়কটি উঁচু করে আরসিসি ড্রেনেজ ব্যবস্থা করা জরুরি। শুধু খোয়া-বালি ফেলে মেরামত করলে অল্প দিনের মধ্যেই আবার ডুবে যাবে। শিশু-রোগী-শ্রমজীবী মানুষের জীবন ও জীবিকা অনেকাংশে নির্ভর করে এ সড়কটির উপর। এলাকাবাসী এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের নিকট দাবী জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে দৌলতপুর উপজেলা প্রকৌশলী আশরাফুল ইসলাম জানান, সড়টি চলতি অর্থবছরে সংস্কার করা হবে। তিনি আরো উল্লেখ করেন, আমরা পানি নিস্কাশনের জন্য ড্রেন নির্মাণের পরিকল্পনা গ্রহণ করলেও সড়ক ও জনপথ বিভাগ তাদের সড়কের জায়গায় ড্রেণ নির্মাণ করতে না দেয়ায় তা সম্ভব হচ্ছেনা। ফলে,
জলাবদ্ধতা দুর করা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar