নওয়াপাড়া পৌর (যশোর) প্রতিনিধি।
অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নে গরু বিক্রির টাকা না দেওয়ায় বিষ্ণুপদ চক্রবর্তী (৫৭) নামের এক বৃদ্ধকে কুপিয়ে জখম করেছে এক সন্ত্রাসী। গুরুতর আহত অবস্থায় তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের কোদলা গ্রামে এ ঘটনা ঘটে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
আহত বিষ্ণুপদ চক্রবর্তীর ছোট ভাই গোপাল চক্রবর্তী জানান, আমার দাদা শুক্রবার ৫৭হাজার টাকায় একটি গরু বিক্রি করেন। ওইদিন রাতে এলাকার আব্দুল মালেক নামের এক ব্যক্তি তার দাদার ঘরের দরজা খুলতে বলে, ঘরের দরজা না খুললে আবদুল মালেক পিছনের জানালা ভেঙে ঘরে ঢুকে গরু বিক্রির টাকা দিতে বলে। এসময় তার বড় দাদা গরু বিক্রির টাকা দিতে অস্বীকার করায় তার দাদাকে ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে প্রতিবেশীরা এসে গুরুতর আহত অবস্থায় তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনা জানার পর শনিবার সকালে এলাকাবাসী আব্দুল মালেককে ধরে মারপিট করে অভয়নগর থানা পুলিশের কাছে সোপর্দ করে।
থানার ওসি আবদুল আলিম জানান, অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।