1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নরসিংদীর রায়পুরায় পুলিশের অভিযানে অস্ত্র, ককটেল ও গোলাবারুদ উদ্ধার - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী দুর্যোগে দ্রুত সাড়ার দক্ষতা বাড়াতে জবিতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ জলপরী গুজবে পুকুরে হাজারো মানুষের ভিড়, জাল ফেলে মিলল সিলভার কার্প প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি মরক্কো থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির অনুমোদন ৯ অক্টোবর রায়পুরা ম্যারাথন: রেজিস্ট্রেশন ফি থেকে এতিম শিক্ষার্থীদের সহায়তার উদ্যোগ রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ, আটক ২ টঙ্গীতে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২ রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২

নরসিংদীর রায়পুরায় পুলিশের অভিযানে অস্ত্র, ককটেল ও গোলাবারুদ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ১০৪ জন খবরটি পড়েছেন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নরসিংদীর রায়পুরা উপজেলায় পুলিশের এক বিশেষ অভিযানে একনলা বন্দুক, গুলি ও ককটেলসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) বিকেলে রায়পুরা থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সুজন চন্দ্র সরকার।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রায়পুরা থানা পুলিশ জানতে পারে, রায়পুরা উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের নজরপুর এলাকায় সন্ত্রাসীরা অবস্থান নিয়ে গুলাগুলি ও ককটেল বিস্ফোরণ করছে। তাৎক্ষণিকভাবে সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বায়েজিদ বিন মনসুরের নেতৃত্বে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আদিল মাহমুদ, তদন্ত পরিদর্শক প্রবীর কুমার ঘোষ এবং সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালানো হয়। অভিযানকালে ওই এলাকায় একটি বসতবাড়ির পেছনের একটি ছোট পাকা ঘর থেকে ৫টি একনলা বন্দুক, ১০টি বুলেট সীসা কার্তুজ, ৩ রাউন্ড পিস্তলের গুলি, ১টি পিস্তলের ম্যাগাজিন, ১৮টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, “অভিযান পরিচালনার সময় সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তবে তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। গত সপ্তাহেও রায়পুরায় পৃথক অভিযানে ৭টি আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী সোহেল ও দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar