1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বালুতে পুঁতে অস্ত্রের মুখে ৪ কোটি টাকা দাবি, থানায় অভিযোগ নেয়নি পুলিশ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী দুর্যোগে দ্রুত সাড়ার দক্ষতা বাড়াতে জবিতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ জলপরী গুজবে পুকুরে হাজারো মানুষের ভিড়, জাল ফেলে মিলল সিলভার কার্প প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি মরক্কো থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির অনুমোদন ৯ অক্টোবর রায়পুরা ম্যারাথন: রেজিস্ট্রেশন ফি থেকে এতিম শিক্ষার্থীদের সহায়তার উদ্যোগ রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ, আটক ২ টঙ্গীতে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২ রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২

বালুতে পুঁতে অস্ত্রের মুখে ৪ কোটি টাকা দাবি, থানায় অভিযোগ নেয়নি পুলিশ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৪৩৮ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহিত

যশোর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের অভয়নগরে এক ব্যবসায়ীকে মারধর, বালুতে পুঁতে ও অস্ত্রের মুখে জিম্মি করে ৪ কোটি টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে নওয়াপাড়া পৌর বিএনপির (পদ স্থগিত) সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনি ও নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের বিরুদ্ধে।

ভুক্তভোগী শাহনেওয়াজ কবীর টিপুর স্ত্রী আসমা খাতুন জানান, ২০২৩ সালের ২ সেপ্টেম্বর জনির অফিসে ডেকে এনে প্রথমে ২ কোটি টাকা আদায় করা হয়। একই বছরের ১৮ সেপ্টেম্বর কণা ইকো পার্কে নিয়ে গিয়ে মারধর, বুক পর্যন্ত বালুতে পুঁতে আরও ২ কোটি টাকা দাবি করা হয়। পরে ১ কোটি টাকা ব্যাংক ট্রান্সফার, ১ কোটি টাকার চেক এবং ছয়টি ফাঁকা স্ট্যাম্পে সই আদায় করা হয়।

অভিযোগে বলা হয়েছে, ঘটনাগুলোতে সৈকত হোসেন হিরা ও সম্রাট হোসেনসহ আরও কয়েকজন জড়িত ছিলেন। কাউকে জানালে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

৩০ জুলাই থানায় অভিযোগ জমা দিতে গেলে তা গ্রহণ করা হয়নি বলে দাবি করেছেন আসমা খাতুন। পরে ৩১ জুলাই সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দেন। জনি ফেসবুকে এক পোস্টে অভিযোগকে ‘ষড়যন্ত্র’ দাবি করে প্রতিশোধের হুমকি দেন।

জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু জানান, জনির বিরুদ্ধে আগেই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। অভয়নগর থানার ওসি আব্দুল আলিম বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar