1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরে ইজিবাইকচালক আল আমিন হত্যা মামলায় তিন আসামির মৃত্যুদণ্ড - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী দুর্যোগে দ্রুত সাড়ার দক্ষতা বাড়াতে জবিতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ জলপরী গুজবে পুকুরে হাজারো মানুষের ভিড়, জাল ফেলে মিলল সিলভার কার্প প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি মরক্কো থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির অনুমোদন ৯ অক্টোবর রায়পুরা ম্যারাথন: রেজিস্ট্রেশন ফি থেকে এতিম শিক্ষার্থীদের সহায়তার উদ্যোগ রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ, আটক ২ টঙ্গীতে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২ রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২

যশোরে ইজিবাইকচালক আল আমিন হত্যা মামলায় তিন আসামির মৃত্যুদণ্ড

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৯৮ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

যশোর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরে ইজিবাইকচালক আল আমিন হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড ও একজনকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (৩ আগস্ট) বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক জয়ন্তী রাণী দাস এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন—মাগুরার শালিখা উপজেলার রামপুর গ্রামের জুয়েল খান ও হারুন অর রশীদ এবং যশোর সদরের মথুরাপুর গ্রামের আলামিন। অপর আসামি পিরোজপুর সদরের সবুজনগর গ্রামের রাসেল মোল্যাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আসামিদের মধ্যে হারুন ও রাসেল বর্তমানে কারাগারে রয়েছেন। জুয়েল আদালতে হাজিরা দিতে এসে কোর্ট পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে যান এবং আলামিন জামিনে মুক্তি পেয়ে পলাতক।

মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ৯ ডিসেম্বর বিকেলে আল আমিন ইজিবাইক নিয়ে বের হয়ে নিখোঁজ হন। পরদিন বাঘারপাড়ার বুধোপুর গ্রামের রাস্তার পাশ থেকে তার মরদেহ এবং চাঁচড়া ফাঁড়ি পুলিশ তার ইজিবাইক উদ্ধার করে। ১১ ডিসেম্বর নিহতের বাবা মোস্তাফিজুর রহমান অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে বাঘারপাড়া থানায় মামলা করেন।

পরে ২৫ ডিসেম্বর র‌্যাব চারজনকে গ্রেপ্তার করে। তদন্ত শেষে ২০২২ সালের ১৪ ডিসেম্বর এসআই হরষিত রায় আদালতে চার্জশিট জমা দেন। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক তিনজনের বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ড এবং ইজিবাইক ক্রয়ে জড়িত থাকার দায়ে রাসেল মোল্যাকে দুই বছরের কারাদণ্ডের আদেশ দেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar