1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে চাঁদাবাজির অভিযোগে নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদককে অপসারণ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী দুর্যোগে দ্রুত সাড়ার দক্ষতা বাড়াতে জবিতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ জলপরী গুজবে পুকুরে হাজারো মানুষের ভিড়, জাল ফেলে মিলল সিলভার কার্প প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি মরক্কো থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির অনুমোদন ৯ অক্টোবর রায়পুরা ম্যারাথন: রেজিস্ট্রেশন ফি থেকে এতিম শিক্ষার্থীদের সহায়তার উদ্যোগ রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ, আটক ২ টঙ্গীতে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২ রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২

অভয়নগরে চাঁদাবাজির অভিযোগে নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদককে অপসারণ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১২৪ জন খবরটি পড়েছেন

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) থেকে।
অভয়নগর উপজেলার নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মফিজুর রহমান দপ্তরীকে সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারণ করা হয়েছে। রোববার সন্ধ্যায় প্রেসক্লাবের অডিটোরিয়ামে এক জরুরী সভায় তার বিরুদ্ধে নওয়াপাড়া বাজারের এক ব্যবসায়ীকে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগ ওঠায় তাকে সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারণ করা হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

প্রেসক্লাবের সভাপতি এসএম মুজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম মল্লিক, উপদেষ্টা এসএম ফারুক আহমেদ ও এসএম আবিদ হাসান, সিনিয়র সহসভাপতি মোজাফ্ফর আহমেদ, যুগ্ম সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, সহসম্পাদক সেলিম হোসেন, কোষাধ্যক্ষ মল্লিক খালিলুর রহমান, দপ্তর ও গণসংযোগ সম্পাদক শাহিন আহমেদ, ক্রীড়া সম্পাদক এমএম আলাউদ্দিন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাকির হোসেন, আইসিটি বিষয়ক সম্পাদক তারিম আহমেদ ইমন, সদস্য শেখ আসাদুল্লাহ আসাদ, হারুন অর রশিদ, সৈয়দ জাহিদ মাসুদ তাজ, গাজী আবুল হোসেন, রবিউল ইসলাম, আলাউদ্দিন খান হীরা, জসিম উদ্দিন বাচ্চু, আক্তারুজ্জামান, রাজয় রাব্বী, আবুল হোসেন, রনজিত কুমার এবং তাওহীদ হাসান উসামা।

সভায় সর্বসম্মতিক্রমে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মফিজুর রহমান দপ্তরীর বিরুদ্ধে ব্যবসায়ীকে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগে অভয়নগর থানায় মামলা দায়েরের ঘটনায় তাকে প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদ থেকে স্থায়ীভাবে অপসারণ ও সদস্যপদ রাখার বিষয়ে কারণ দর্শানোর নোটিশ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar