1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জোরপূর্বক জমি আদায়ে ব্যর্থ পুত্র, খাবারে বিশ মিশিয়ে বাবাকে হত্যা - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী দুর্যোগে দ্রুত সাড়ার দক্ষতা বাড়াতে জবিতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ জলপরী গুজবে পুকুরে হাজারো মানুষের ভিড়, জাল ফেলে মিলল সিলভার কার্প প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি মরক্কো থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির অনুমোদন ৯ অক্টোবর রায়পুরা ম্যারাথন: রেজিস্ট্রেশন ফি থেকে এতিম শিক্ষার্থীদের সহায়তার উদ্যোগ রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ, আটক ২ টঙ্গীতে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২ রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২

জোরপূর্বক জমি আদায়ে ব্যর্থ পুত্র, খাবারে বিশ মিশিয়ে বাবাকে হত্যা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ২৬৯ জন খবরটি পড়েছেন

কুড়িগ্রামের সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের স্থানীয় বাসিন্দা মহর উদ্দিনকে বিষপানে হত্যা,মা ও ভাই অসুস্থ অবস্থায় কাতরাচ্ছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গত ৩১ শে জুলাই বৃহস্পতিবার রাতে কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের চিলকিরপাড় গ্রামের মহর উদ্দিনকে নিজ ওরস জাত সন্তান মোজাম্মেল ও তাঁর স্ত্রী খাবারের সাথে বিষ মিশিয়ে দেন। একই খাবার খান মহর উদ্দিন, তাঁর স্ত্রী ও ছেলে মজিবর রহমান।

খাবার খেয়ে অসুস্থ হলে তাৎক্ষণিক ভাবে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় মহর উদ্দিন মৃত্যু বরণ করেন। অন্য দিকে নিহতের স্ত্রী মমিনা বেগম ও পুত্র মজিবর এখনো শয্যাশায়ী মুমূর্ষ জীবন যাপন করছেন।

নিহত মহর উদ্দিনের স্ত্রী মমিনা বেগম অভিযোগ করেন রাতে খাবার রান্না করে একটু বাড়ির আঙিনায় হাঠতে গেলে এর ফাঁকে পুত্র মোজাম্মেল ও তার স্ত্রী মোসলেমা বেগম খাবারে বিশ মিশিয়ে দেন। এরকম সাজানো হত্যার বিচার দাবি করেন মমিনা বেগম।

নিহতের মেয়ে ফাতেমা বলেন বাবা আমার নিকট ৪ শতাংশ জমি বিক্রির কথা বলে বায়না স্বরুপ ১০ হাজার টাকা নেয়।

আমার এই জমির টাকা বায়না দেওয়ার কারণে নিজ ভাই মোজাম্মেল বাবার বাকী ১০০ শতাংশ জমি সে একায় জোরপূর্বক দলিল করে নিতে চায়। বাবা এতে সম্মতি না দিলে এরকম জঘন্যতম অপরাধ করেছে।

নিহতের আরেক পুত্র মতিউর রহমান এই হত্যাকান্ডের সুষ্ঠু বিচার দাবি করেন।
এবিষয়ে অএ এলাকার স্থানীয় বাসিন্দা মাওলানা গাজীউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এবিষয়ে কুড়িগ্রাম সদর থানার দায়িত্ব কর্মকর্তার সাথে কথা হলে জানান আমরা অভিযোগ পেলে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar