1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কিশোরগঞ্জে চার মাস পর পুলিশ সুপার পদে পুনর্বহাল - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু শ্যামনগরে বাস্তুতন্ত্র পুনরুদ্ধার বিষয়ক রিফ্রেশার প্রশিক্ষণ শ্যামনগরে সিবিডি কপ -১৭ বিষয়ক কমিউনিটি পর্যায়ে পরামর্শ সভা মাঝ আকাশে ১৭ হাজার ফুট উচ্চতায় ইন্ডিগোর বিমানে বজ্রপাত, নিরাপদে অবতরণ প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা কাটল, ১৫ অক্টোবর থেকে পরীক্ষা পাঁচশ বছর ধরে বিরতিহীন কুরআন তেলাওয়াত ইস্তাম্বুলের তোপকাপি প্রাসাদে ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় সপ্তম অবস্থানে ভারতীয় অভিনেতা নানা পাটেকার আর নেই

কিশোরগঞ্জে চার মাস পর পুলিশ সুপার পদে পুনর্বহাল

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ২৭৪ জন খবরটি পড়েছেন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বিদেশ যাওয়ার ঘটনায় প্রত্যাহার হওয়া কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীকে আবার আগের দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল রোববার পুলিশ সদর দপ্তরের পারসোনাল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ নির্দেশ দেওয়া হয়। এতে স্বাক্ষর করেন অতিরিক্ত উপমহাপরিদর্শক খন্দকার শামীমা ইয়াছমিন।

এর আগে গত ৭ মে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ চিকিৎসার জন্য থাইল্যান্ড যান। এ সময় তাঁকে বিদেশযাত্রার অনুমতি দেওয়া নিয়ে প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

এই ঘটনার পরপরই কিশোরগঞ্জের তৎকালীন পুলিশ সুপার হাছান চৌধুরীকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়। একই সঙ্গে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে দায়িত্বরত একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার ও দুজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

পুলিশ সদর দপ্তরের পুনর্বিবেচনায় এসপি হাছান চৌধুরীর দায়িত্ব পালনে প্রশাসনিক কোনো গাফিলতি পাওয়া না যাওয়ায় তাঁকে স্বপদে পুনর্বহাল করা হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে। ফলে তিনি কিশোরগঞ্জে এসপি হিসেবে দায়িত্ব পালন করবেন।

এর আগে ২০২৪ সালের ৩১ আগস্ট এসপি হিসেবে তিনি এই পদে যোগ দেন।
এ বিষয় জানতে মোহাম্মদ হাছান চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি আজ সোমবার থেকে এসপি হিসেবে দায়িত্ব পালন শুরু করেছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সবার সহযোগিতা চাই।’
উল্লেখ্য, থাইল্যান্ডে চিকিৎসা শেষে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত ১৯ জুলাই দেশে ফিরে আসেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar