1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
হাসপাতাল চত্বরে গুলি, কর্মচারী নেতা জামালের মৃত্যু - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী দুর্যোগে দ্রুত সাড়ার দক্ষতা বাড়াতে জবিতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ জলপরী গুজবে পুকুরে হাজারো মানুষের ভিড়, জাল ফেলে মিলল সিলভার কার্প প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি মরক্কো থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির অনুমোদন ৯ অক্টোবর রায়পুরা ম্যারাথন: রেজিস্ট্রেশন ফি থেকে এতিম শিক্ষার্থীদের সহায়তার উদ্যোগ রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ, আটক ২ টঙ্গীতে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২ রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২

হাসপাতাল চত্বরে গুলি, কর্মচারী নেতা জামালের মৃত্যু

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১০১ জন খবরটি পড়েছেন

স্টাফ রিপোর্টার।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাজধানীর মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে গুলিবিদ্ধ সাবেক কর্মচারী নেতা জামাল হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (৪ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।

জামাল হোসেন (৪০) ছিলেন বক্ষব্যাধি হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী এবং একসময় চতুর্থ শ্রেণির অফিস ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি মহাখালীর হাসপাতাল কোয়ার্টারে বসবাস করতেন। তার গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায়।

জামালের ভাই সালাউদ্দিন সজল জানান, গত শুক্রবার (১ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে হাসপাতালের চতুর্থ শ্রেণির অফিস ক্লাবের সামনে মুখোশধারী দুই ব্যক্তি দূর থেকে গুলি চালায়। গুলিটি মাথার পেছন দিক দিয়ে ঢুকে চোখের পাশ দিয়ে বের হয়ে যায়। সেখান থেকে গুরুতর অবস্থায় জামালকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

পরিবারের দাবি, আসন্ন কর্মচারী সমিতির নির্বাচনে জামাল আবারও সাধারণ সম্পাদক পদে লড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য কয়েক দফা হুমকি দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন তার আরেক ভাই জসিম উদ্দিন।

ঘটনার পর বনানী থানায় একটি মামলা হয়েছে। তদন্ত চলছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar