1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে কলমাকান্দায় চা দোকানি খুন - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী দুর্যোগে দ্রুত সাড়ার দক্ষতা বাড়াতে জবিতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ জলপরী গুজবে পুকুরে হাজারো মানুষের ভিড়, জাল ফেলে মিলল সিলভার কার্প প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি মরক্কো থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির অনুমোদন ৯ অক্টোবর রায়পুরা ম্যারাথন: রেজিস্ট্রেশন ফি থেকে এতিম শিক্ষার্থীদের সহায়তার উদ্যোগ রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ, আটক ২ টঙ্গীতে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২ রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২

পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে কলমাকান্দায় চা দোকানি খুন

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৮৪ জন খবরটি পড়েছেন

নেত্রকোণা প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চায়ের দোকানে বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশির চাকুর আঘাতে চা দোকানি নিহত হয়েছেন। নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় মঙ্গলবার (৫ আগস্ট) এই ঘটনা ঘটেছে।

ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানা পুলিশের কাছে সোপার্দ করেছে।

নিহত ব্যক্তি হলেন উপজেলার খারনৈ ইউনিয়নের খারনৈ গ্রামের কালাদিও এর ছেলে পুলিনুস দারিং (৪৫)।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার কারণে বিয়ের পর তিনি শ্বশুরবাড়ি খারনৈ গ্রামে বসবাস করছিলেন।

এই খুনের ঘটনায় অভিযুক্ত ব্যক্তি হলেন নিহতের প্রতিবেশী গোবিন্দপুর গ্রামের খেলন রিমার ছেলে আইয়ুব ম্রং (৬৫)।

নিহতের ছেলে ইমন চিসিম বলেন, দুপুর আড়াইটার দিকে আমি বাবার চায়ের দোকানে যাই। এসময় চা খেতে আইয়ুব ম্রং দোকানে আসেন। আমার বাবা তার কাছে বকেয়া টাকা চান। এ নিয়ে দুজনের মাঝে টাকা লেনদেন নিয়ে তর্কাতর্কি হয়। আমি দুজনকেই শান্ত করি। আইয়ুব ম্রংকেও বাড়িতে পাঠিয়ে দেই। পরে আমি নিজেও বাড়িতে চলে আসি।

তিনি আরো বলেন, আইয়ুব ম্রং বাড়ি থেকে চাকু নিয়ে আসে এবং বাবার বুকে বাম পাশে একটি আঘাত করে। তার চিৎকারে বাড়ি থেকে ছুটে আসি। চাকুর আঘাতে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে স্থানীয়দের সহায়তায় বাবাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফর রহমান জানান, সুরতহাল প্রতিবেদন তৈরী শেষে মৃতদেহ থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। অভিযুক্ত ব্যক্তি আইয়ুব ম্রং পুলিশ হেফাজতে রয়েছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar