1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গলায় রশি, বুকে আঘাত: রংপুরে দুই শিশুর মৃত্যু ঘিরে রহস্য - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী দুর্যোগে দ্রুত সাড়ার দক্ষতা বাড়াতে জবিতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ জলপরী গুজবে পুকুরে হাজারো মানুষের ভিড়, জাল ফেলে মিলল সিলভার কার্প প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি মরক্কো থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির অনুমোদন ৯ অক্টোবর রায়পুরা ম্যারাথন: রেজিস্ট্রেশন ফি থেকে এতিম শিক্ষার্থীদের সহায়তার উদ্যোগ রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ, আটক ২ টঙ্গীতে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২ রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২

গলায় রশি, বুকে আঘাত: রংপুরে দুই শিশুর মৃত্যু ঘিরে রহস্য

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৩৬৩ জন খবরটি পড়েছেন

রংপুর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রংপুরের গঙ্গাচড়ায় নিখোঁজের একদিন পর বালুর গর্ত থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বুধবার (৬ আগস্ট) বিকেলে উপজেলার আলমবিদিতর ইউনিয়নের ডাঙ্গী পাইকান গ্রামে এই ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া শিশুদের নাম মারুফ মিয়া (৬) ও আবদুর রহমান (৭)। তারা স্থানীয় নগরবন্দ বড়াইবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্‌-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থী।

৫ আগস্ট সকালে স্কুল বন্ধ থাকায় তারা খেলতে বের হয়ে আর ফেরেনি। খোঁজাখুঁজির পর বুধবার দুপুরে প্রথমে মারুফের মরদেহ পাওয়া যায়—তার গলায় রশি ও প্লাস্টিক বোতল বাঁধা ছিল। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আবদুর রহমানের মরদেহ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয়ভাবে সন্দেহ হওয়ায় এক ব্যক্তি বালুর গর্তে খোঁজ শুরু করলে প্রথম শিশুর দেহ মেলে। পরিবারের সদস্যদের দাবি, শিশুদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

গঙ্গাচড়া থানার ওসি আল এমরান বলেন, মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar