1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র গুলিসহ আটক- ৩ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী দুর্যোগে দ্রুত সাড়ার দক্ষতা বাড়াতে জবিতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ জলপরী গুজবে পুকুরে হাজারো মানুষের ভিড়, জাল ফেলে মিলল সিলভার কার্প প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি মরক্কো থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির অনুমোদন ৯ অক্টোবর রায়পুরা ম্যারাথন: রেজিস্ট্রেশন ফি থেকে এতিম শিক্ষার্থীদের সহায়তার উদ্যোগ রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ, আটক ২ টঙ্গীতে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২ রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২

শ্যামনগরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র গুলিসহ আটক- ৩

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ১৭৪ জন খবরটি পড়েছেন
ছবি। অস্ত্র গুলিসহ আটক তিন ব্যক্তি।

নিজস্ব প্রতিনিধি।
সাতক্ষীরার শ্যামনগরে অস্ত্র গুলি সহ তিন জনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী কালিগঞ্জ ক্যাম্পের সদস্যরা গত বুধবার বিকাল ৪টার সয়ম উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী বাজারের কুতুব উদ্দীনের চায়ের দোকান থেকে তাদের আটক করে। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ১টি একনলা বন্ধুক ও ১৪ রাউন্ড গুলি, ৩টি বার্টুন ফোন এবং ৩টি স্মার্ট ফোন উদ্ধার করে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আটক কৃত ব্যক্তিরা হলেন, উপজেলার কালিঞ্চী গ্রামের আবু দাইদ গাজীর ছেলে রবিউল ইসলাম (৪৫), তারানীপুর গ্রামের আঃ সবুর শেখের ছেলে আলমগীর হোসেন বাবু (৩৭), গোলাখালী গ্রামের মৃত সিয়াম উদ্দিন মোল্লার ছেলে জামিরুল ইসলাম জামু (৫৫)।

আটককৃতদের জিজ্ঞাসাবাদ ও আইনী প্রক্রিয়া শেষে বাংলাদেশ সেনাবাহিনী কালিগঞ্জ ক্যাম্পের সদস্যরা বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টার সময় আসামী ও জব্দকৃত মালামাল শ্যামনগর থানায় হস্তান্তর করেন।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ূন কবির মোল্লা জানান, সেনাবাহিনী অস্ত্র গুলি সহ তিনজনকে থানায় হস্তান্তর করেছে। আইনি প্রক্রিয়া শেষে সকালে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar