1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সাংবাদিক তুহিনের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দুর্গাপুর সাংবাদিক সমিতির প্রতিবাদ সভা - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু শ্যামনগরে বাস্তুতন্ত্র পুনরুদ্ধার বিষয়ক রিফ্রেশার প্রশিক্ষণ শ্যামনগরে সিবিডি কপ -১৭ বিষয়ক কমিউনিটি পর্যায়ে পরামর্শ সভা মাঝ আকাশে ১৭ হাজার ফুট উচ্চতায় ইন্ডিগোর বিমানে বজ্রপাত, নিরাপদে অবতরণ প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা কাটল, ১৫ অক্টোবর থেকে পরীক্ষা পাঁচশ বছর ধরে বিরতিহীন কুরআন তেলাওয়াত ইস্তাম্বুলের তোপকাপি প্রাসাদে ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় সপ্তম অবস্থানে ভারতীয় অভিনেতা নানা পাটেকার আর নেই

সাংবাদিক তুহিনের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দুর্গাপুর সাংবাদিক সমিতির প্রতিবাদ সভা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১৬৩ জন খবরটি পড়েছেন

নেত্রকোণা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকান্ডের প্রতিবাদে ও খুনিদের দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোণার দুর্গাপুর সাংবাদিক সমিতির আয়োজনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার রাতে (১০ আগস্ট) দুর্গাপুর পৌর শহরে সংগঠনের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এই প্রতিবাদ সভায় সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজেশ গৌড়’র সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি মামুন রণবীর,সাংগঠনিক সম্পাদক পলাশ সাহা,কোষাধ্যক্ষ শফিকুল আলম সজীব,সাবেক সাধারণ সম্পাদক কলি হাসান এবং কার্যনির্বাহী সদস্য সৈকত সরকার।

আলোচনাকালে বক্তারা সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অনতিবিলম্বে খুনিদের বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এছাড়া সাংবাদিক সাগর-রুনি সহ সকল সাংবাদিক হত্যার দ্রুত বিচার দাবি করেন তারা। দেশে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তার জন্য সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানান আলোচকরা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar