1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
৪৭তম বিসিএসে লোহাগাড়ার ৪ প্রার্থীর সাফল্য, উপজেলা প্রশাসনের অভিনন্দন ভিয়েতনামে ২,৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রির অভিযোগে গ্রেফতার ১২ ডিসেম্বরে চূড়ায় পৌঁছাবে এল-নিনো, প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩

শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১৬২ জন খবরটি পড়েছেন

আশুলিয়ায় সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যার দিকে আশুলিয়ার বগাবাড়ী বাজার এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আটককৃত আব্দুস সামাদ (৭৩) নাটোর জেলার নলডাঙ্গা থানার ঠাকুর লক্ষীকোল এলাকার মৃত হামেদ আলীর ছেলে। তিনি আশুলিয়ার ওই বাড়িতে ভাড়া বাসায় থাকতেন বলে জানা যায়।স্থানীয়রা জানায়, গত রবিবার সন্ধ্যার পরে ভূক্তভোগী শিশুসহ আরও ২/৩ জন শিশু ওই বৃদ্ধের বাসায় যায়। কিছু্ক্ষণ পর বাকি শিশুরা ওই বাসা থেকে চলে আসলেও ভূক্তভোগী শিশু ওই বৃ্দ্ধের বাসায় কিছু সময় ছিল। পরে অভিযুক্ত বৃদ্ধ নিজে শিশুটিকে নিয়ে তার মায়ের কাছে পৌছে দেয়। এ সময় শিশুর মা তার মেয়ের কিছু বিষয় লক্ষ্য করেন এবং বিষয়টি বুঝতে পারেন। পরে অভিযুক্ত বৃদ্ধ ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায় এবং ওই বাড়ির মালিক বিষয়টি সমাধান করবেন বলে ভুক্তভোগী শিশুর পরিবারকে আশ্বাস দেন।

এরপরে গতকাল সোমবার রাতে কে বা কারা বৃদ্ধকে ডেকে এনে বিষয়টি মিমাংসার চেষ্টা করেন। গতকাল মিমাংসা না হওয়ায় আজকে আশপাশের লোকজনের মধ্যে বিষয়টি জানাজানি হয়ে যায়। পরে স্থানীয়রা বৃদ্ধকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে বৃদ্ধকে আটক করে থানায় নিয়ে যায়।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, শিশু ধর্ষনের অভিযোগে এক বৃদ্ধকে আটক করে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar