1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সোনাগাজিতে মাদক ব্যবসায়ী,গরু চোর এবং ছাত্রলীগ নেতা গ্রেফতার - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
৪৭তম বিসিএসে লোহাগাড়ার ৪ প্রার্থীর সাফল্য, উপজেলা প্রশাসনের অভিনন্দন ভিয়েতনামে ২,৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রির অভিযোগে গ্রেফতার ১২ ডিসেম্বরে চূড়ায় পৌঁছাবে এল-নিনো, প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩

সোনাগাজিতে মাদক ব্যবসায়ী,গরু চোর এবং ছাত্রলীগ নেতা গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১০৬ জন খবরটি পড়েছেন

বিশেষ প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সোনাগাজি মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী, গরু চোর এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাসহ ০৪ জনকে গ্রেফতার করা হয়েছে। থানার অফিসার ইন চার্জ বায়েজীদ আকনের নেতৃত্বে ২৬ আগস্ট রাতে সদর ও আমিরাবাদ ইউনিয়নের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত গরু চোরের নাম সাইফুল ইসলাম। সে চর সোনাপুর গ্রামের আশ্রাফ চৌকিদার বাড়ির আব্দুল ওহাবের ছেলে। এ সময় সাইফুলের বাড়ির গোয়াল ঘর থেকে গত ২২ আগস্ট সাহাপুর থেকে চুরি হওয়া একটি ফ্রিজিয়ান জাতের গাভী সহ ০২ টি চোরাই গরু উদ্ধার করা হয়েছে। পৃথক অভিযানে সোনাপুর ফুলতলী থেকে মাদক ব্যবসায়ী মোজাম্মেল হক ওরফে মাইনউদ্দিনকে গ্রেফতার করা হয়। সে ঐ গ্রামের ফজু সওদাগর বাড়ির ছাবের আহম্মেদ এর পুত্র।

এছাড়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদর ইউনিয়নের ০৩ নং ওয়ার্ড যুগ্ম সম্পাদক ওমর ফারুককে গ্রেফতার করা হয়েছে। সে ছাড়াইতকান্দি ছাবের আলী মিয়াজী বাড়ীর আবুল বাশারের পুত্র। আটক অপর ছাত্রলীগ নেতার নাম দীন মোহাম্মদ রাজু। সে দাগনভুইয়া থানার দক্ষিণ সেকান্দর পুর গ্রামের মোঃ মোস্তফার পুত্র। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar