1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
খাগড়াছড়িতে মা- মেয়ে খুনের রহস্য উন্মোচন,নাতি গ্রেফতার - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
৪৭তম বিসিএসে লোহাগাড়ার ৪ প্রার্থীর সাফল্য, উপজেলা প্রশাসনের অভিনন্দন ভিয়েতনামে ২,৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রির অভিযোগে গ্রেফতার ১২ ডিসেম্বরে চূড়ায় পৌঁছাবে এল-নিনো, প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩

খাগড়াছড়িতে মা- মেয়ে খুনের রহস্য উন্মোচন,নাতি গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৩১০ জন খবরটি পড়েছেন

বিশেষ প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

খাগড়াছড়ির রামগড়ের পূর্ব বাগানটিলার নৃশংস মা–মেয়ে হত্যাকাণ্ডের রহস্য অবশেষে উন্মোচন হয়েছে। পুলিশ জানিয়েছে, জমি ও টাকার বিরোধকে কেন্দ্র করেই দাদী আমেনা বেগম (৮৮) এবং তার মেয়ে রাহেনা আক্তারকে (৪০) গলা কেটে হত্যা করে তাদের আপন নাতি সাইফুল ইসলাম (৩৫)।

বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, ঘটনার দিন টাকা চাইতে গিয়ে ব্যর্থ হওয়ায় ক্ষুব্ধ সাইফুল রাতে বাঁশ কাটার দা দিয়ে প্রথমে ফুফু রাহেনাকে, পরে দাদী আমেনাকে নৃশংসভাবে হত্যা করে। এরপর নিহতের মোবাইল নিয়ে ৪০০ টাকায় বিক্রি করে।

পুলিশ জানায়, ঘটনার ছয়দিন পর বুধবার রাতে ফেনীর ছাগলনাইয়া থেকে সাইফুলকে গ্রেফতার করা হয়।

গত ২০ আগস্ট রাতে রামগড় পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের প্রত্যন্ত এলাকায় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। পরদিন সকালে স্থানীয়রা ঘরের দরজা খোলা দেখে ভেতরে ঢুকে খাটের ওপর মশারির ভেতর মা–মেয়ের জবাইকৃত মরদেহ দেখতে পান।

নিহত রাহেনা আক্তারের ছেলে মো. হাসান বাদী হয়ে অজ্ঞাত আসামি করে মামলা করেন। এরপরই তদন্তে বেরিয়ে আসে চাঞ্চল্যকর এই সত্য.।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar