1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লালমনিরহাটে মাদকসহ ৫ ছিনতাইকারী গ্রেফতার - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
৪৭তম বিসিএসে লোহাগাড়ার ৪ প্রার্থীর সাফল্য, উপজেলা প্রশাসনের অভিনন্দন ভিয়েতনামে ২,৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রির অভিযোগে গ্রেফতার ১২ ডিসেম্বরে চূড়ায় পৌঁছাবে এল-নিনো, প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩

লালমনিরহাটে মাদকসহ ৫ ছিনতাইকারী গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ২০৫ জন খবরটি পড়েছেন

লালমনিরহাট জেলা পুলিশের টানা বিশেষ অভিযানে মাদক ও ছিনতাইয়ের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জিত হয়েছে। জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় সম্প্রতি দুটি আলাদা অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার ও একাধিক আসামী গ্রেফতার করা হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গত ২৮ আগস্ট ২০২৫ ইং তারিখে লালমনিরহাট থানা পুলিশের একটি মাদকবিরোধী অভিযানে ৯নং পঞ্চগ্রাম ইউনিয়নের উমাপতি হরনারায়ন মৌজাস্থ ফকিরের তকেয়া মসজিদের সামনে থেকে মোঃ মিলন মিয়া (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

এসময় তার কাছ থেকে ০২ (দুই) কেজি গাঁজা উদ্ধার করা হয়। ধৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে জনসচেতনতা বাড়াতে হবে এবং সাধারণ মানুষকে পুলিশকে তথ্য দিয়ে সহায়তার আহ্বান জানানো হয়েছে।

এছাড়া, এর একদিন আগে অর্থাৎ ২৭ আগস্ট ২০২৫ ইং তারিখে লালমনিরহাট থানার আরেক বিশেষ অভিযানে ১০নং বড়বাড়ী ইউনিয়নের বড়বাড়ী গরুর হাট এলাকায় ছিনতাইয়ের সময় চারজন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলো— মোঃ সোহাগ হোসেন ওরফে বুদে (৩৫), মোঃ রতন (৩২), মোঃ আমিনুল ইসলাম (৩৫) এবং মোঃ মোস্তাফিজার রহমান (৪৩)। তাদের কাছ থেকে ছিনতাইকৃত ৯০,০০০ টাকা এবং ব্যবহৃত ধারালো চাকু উদ্ধার করা হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। লালমনিরহাট জেলা পুলিশের এ সাফল্যকে স্থানীয়রা স্বাগত জানিয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক ও ছিনতাই প্রতিরোধে এ ধরনের অভিযান চলমান থাকবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar