1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নেত্রকোণা জেলা বিএনপির নব-নির্বাচিত সভাপতি আনোয়ারুল, সাধারণ সম্পাদক হিলালী - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু শ্যামনগরে বাস্তুতন্ত্র পুনরুদ্ধার বিষয়ক রিফ্রেশার প্রশিক্ষণ

নেত্রকোণা জেলা বিএনপির নব-নির্বাচিত সভাপতি আনোয়ারুল, সাধারণ সম্পাদক হিলালী

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৪০৭ জন খবরটি পড়েছেন

জেলা বিএনপির ত্রিবার্ষিক কাউন্সিলে সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. মো. আনোয়ারুল হক এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ড. রফিকুল ইসলাম হিলালী।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শনিবার (৩০ আগস্ট) দীর্ঘ ১১ বছর পর জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। সম্মেলনের কাউন্সিল অধিবেশনে সরাসরি ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে রাতে ফলাফল ঘোষণা করা হয়।সভাপতি পদে ছাতা প্রতীকে অধ্যাপক ড. মো: আনোয়ারুল হক পেয়েছেন ১২৭৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এডভোকেট মাহফুজুল হক চেয়ার প্রতীকে পেয়েছেন ২১১ ভোট। সাধারণ সম্পাদক পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। গরুর গাড়ি প্রতীকে আব্দুল্লাহ আল মামুন খান রনি পেয়েছেন ৭২১ ভোট,ফুটবল প্রতীকে এস এম মনিরুজ্জামান দুদু পেয়েছেন ১৮ ভোট এবং মাছ প্রতীকে ড. রফিকুল ইসলাম হিলালী পেয়েছেন ৭৪৬ ভোট।জেলা বিএনপির এই সম্মেলনে জেলার ১০ উপজেলা ও ৫টি পৌরসভা মিলিয়ে মোট ১৫টি ইউনিটের মোট ১ হাজার ৫১৫ জন কাউন্সিলর অংশগ্রহণ করেন। তারা প্রত্যক্ষ ভোটের মাধ্যমে জেলা বিএনপির সভাপতি ও সম্পাদক নির্বাচন করেন।

শনিবার দুপুরে জেলা সদরের মোক্তারপাড়া মাঠে শুরু হওয়া এই সম্মেলন ঘিরে বিএনপি নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ব্যানার-ফেস্টুন আর তোরণে ছেয়ে যায়। সকাল থেকেই জেলার প্রতিটি উপজেলা থেকে শত শত নেতাকর্মী এসে দলে দলে যোগ দেন।

এই সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে বিশেষ অতিথি ছিলেন চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ আলমগীর, জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল,জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar