1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাংলাদেশ-ভারত সীমান্তে টেনিস বলের ভেতর থেকে ৫ কোটি রুপির সোনা উদ্ধার - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৪৭তম বিসিএসে লোহাগাড়ার ৪ প্রার্থীর সাফল্য, উপজেলা প্রশাসনের অভিনন্দন ভিয়েতনামে ২,৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রির অভিযোগে গ্রেফতার ১২ ডিসেম্বরে চূড়ায় পৌঁছাবে এল-নিনো, প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩

বাংলাদেশ-ভারত সীমান্তে টেনিস বলের ভেতর থেকে ৫ কোটি রুপির সোনা উদ্ধার

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯১ জন খবরটি পড়েছেন

বিডিটেলিগ্রাফ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাংলাদেশ-ভারত সীমান্তে কড়া নজরদারির মধ্যে পাচারের চেষ্টা ব্যর্থ করে প্রায় পাঁচ কোটি রুপির সোনার বিস্কুট উদ্ধার করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (৩০ আগস্ট) রাতে কোচবিহার জেলার দিনহাটা-২ ব্লকের ঝিকরী সীমান্তের সাদিয়ালের কুঠি এলাকা থেকে এই সোনা জব্দ করা হয়।

বিএসএফের ১৩৮ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা টহলের সময় পাচারকারীদের ফেলে যাওয়া ২১টি টেনিস বল উদ্ধার করে। এর ভেতরে লুকানো ছিল মোট ৪৩টি সোনার বিস্কুট। উদ্ধার হওয়া সোনার মোট ওজন ৫ কেজি ১৭ গ্রাম এবং বাজারমূল্য আনুমানিক পাঁচ কোটি রুপি।

বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, পাচারকারীরা বাংলাদেশ থেকে ভারতে সোনা প্রবেশ করানোর চেষ্টা করছিল। তবে জওয়ানদের সতর্কতায় এই প্রচেষ্টা ভেস্তে যায়।

গুয়াহাটি ফ্রন্টিয়ার জনসংযোগ দপ্তর এক বিবৃতিতে বলেছে, সীমান্ত চোরাচালান রোধে বিএসএফের নজরদারি আরও জোরদার করা হবে। বিএসএফ কোচবিহার সেক্টরের ডিআইজি জানান, জওয়ানদের তৎপরতা ও সতর্কতার ফলেই টেনিস বলের ভেতর লুকানো সোনা উদ্ধার সম্ভব হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar