1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্রীনগরে মাদকাসক্ত ছেলেকে ছুরিকাঘাতে হত্যা করলেন বাবা - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
৪৭তম বিসিএসে লোহাগাড়ার ৪ প্রার্থীর সাফল্য, উপজেলা প্রশাসনের অভিনন্দন ভিয়েতনামে ২,৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রির অভিযোগে গ্রেফতার ১২ ডিসেম্বরে চূড়ায় পৌঁছাবে এল-নিনো, প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩

শ্রীনগরে মাদকাসক্ত ছেলেকে ছুরিকাঘাতে হত্যা করলেন বাবা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০০ জন খবরটি পড়েছেন

শ্রীনগর সংবাদদাতা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় একদিনে তিনটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে পৃথক তিনটি ঘটনায় এ মরদেহ উদ্ধার করা হয়।

ষোলঘর ইউনিয়নের জোড়দীঘিরপাড় এলাকায় বাবার ছুরিকাঘাতে ছেলে আব্দুল আহাদ (৩৪) নিহত হন। পুলিশ জানিয়েছে, মাদকাসক্ত আহাদ বাবার কাছে টাকা দাবি করলে তা দিতে অস্বীকার করেন আবুল হোসেন। এ সময় ছেলে বাবাকে ছুরি দিয়ে আঘাত করতে গেলে আত্মরক্ষার্থে বাবা পাল্টা ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আহাদকে মৃত ঘোষণা করেন। অভিযুক্ত বাবা আবুল হোসেনকে পুলিশ আটক করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এছাড়া, কোলাপাড়া ইউনিয়নের ব্রাহ্মণপাইকশা গ্রামে মামুন কাজী (৭০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। তার শরীরে আঘাতের চিহ্ন থাকায় ঘটনাটি রহস্যজনক বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

অন্যদিকে, সকালে শ্রীনগর ফায়ার সার্ভিস ঘোলঘর রেললাইনের পাশে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, তিনটি ঘটনারই তদন্ত চলছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar